প্রস্তুত জাতীয় ঈদগাহ, সবচেয়ে বড় জামাত শোলাকিয়ায়

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৭:১৯ পিএম

প্রতি বছরের মতো এবারও ঈদুল আযহার প্রধান জামাত হবে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে। সকালে সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে এই জামাত। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিমকোর্টের বিচারপতি, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ সেখানে নামাজ আদায় করবেন।

এর বাইরে বায়তুল মোকাররমে পাঁচটিসহ ঢাকায় শতাধিক জামাত হবে। আর কিশোরগঞ্জের শোলাকিয়ায় সবচেয়ে বড় ঈদ জামাত শুরু হবে সকাল ৯টায়। জামাতের জন্য দেশের প্রায় সব ঈদগা প্রস্তুত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাত পোহালেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। প্রতি বছরের মতো এবারও ঈদুল আযহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এদিন সকাল সাড়ে ৭টায় হবে জামাত। তবে প্রতিকূল আবহাওয়া থাকলে জামাত হবে আটটায়।

এতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে পাঁচটি জামাত। সকাল ৭, ৮ ও ৯টা, সকাল ১০টায় এবং ১০টা ৪৫ মিনিটে এসব জামাত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৭টা এবং সাড়ে ৮টায় দুটি ঈদ জামাত হবে এবার।এর বাইরে শতাধিক ঈদ জামাত হবে ঢাকায়। যার প্রস্তুতি নেয়া হয়েছে ইতিমধ্যে।

সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত আছে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠ। সকাল ৯টায় এ এখানে ইমামতি করবেন জেলা শহরের বড় বাজার মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ। যাতায়াতের সুবিধার জন্য বরাবরের মতই শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।

প্রস্তুত রাখা হয়েছে বিভাগীয় শহরের প্রধান জামাতের মাঠও। এরমধ্যে চট্টগ্রামে সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। রাজশাহীতে সকাল সাড়ে ৭টায় মহানগরীর হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। খুলনায় সকাল সাড়ে সাতটায় সার্কিট হাউস মাঠে।

বরিশালে কোরবানির ঈদের প্রধান জামাত হবে নগরীর বন্দর রোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল সাড়ে ৭টায়।

সিলেটের শাহী ঈদগাহ মাঠে প্রধান জামাত হবে সকাল ৮টায়। রংপুরে সকাল আটটায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। এবং ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত হবে সকাল সাড়ে ৭টায়।

এআরএস
জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায়। এই জামাতে প্রধানমন্ত্রী নামাজ আদায় করবেন।
ঈদুল আযহার পর ট্রেনের ফিরতি যাত্রায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর