১০ বছরের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে চামড়া: বাণিজ্য উপদেষ্টা

আপডেট : ১০ জুন ২০২৫, ০৬:৪৬ পিএম

বিগত দশ বছরের মধ্যে দেশে এবার সর্বোচ্চ দরে চামড়া কেনাবেচা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, বিনামূল্যে লবণ সরবরাহ ও জনগণকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সক্ষমতা তৈরির ফলেই এই দর নিশ্চিত করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া আড়ত নাটোরের চকবৈদ্যনাথে জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকার এ বছর চামড়ার দর নির্ধারণ করে দেয়ার পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানাতে বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। আমাদের উদ্দেশ্য ছিলো, এসব প্রতিষ্ঠানে প্রাপ্ত চামড়া লবণের মাধ্যমে সংরক্ষণ করা হলে চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য তৈরি হবে।

তিনি আরও বলেন, দীর্ঘসূত্রিতার মাধ্যমে বাজারে চামড়া বিক্রি করা হলে, চামড়ার বেশি মূল্য পাওয়া যাবে। 

চামড়ার গুণগত মান নিশ্চিত করতে, এ সংক্রান্ত নীতিমালা সন্নিবেশিত করে লিফলেট বিতরণ করা হয়েছে জানিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, মসজিদে ধর্মীয় নেতাদের মাধ্যমে খুতবাতে জনসচেতনতা সৃষ্টি করা হয়েছে। ফলে এ বছর চামড়া কেনাবেচায় আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

উপদেষ্টা বলেন, বিসিক কর্তৃক তিন ধরনের লবণের নমুনা ট্যানারি মালিকদের প্রদান করে তাদের মতামতের ভিত্তিতে সাড়ে সাত লাখ মণ লবণ কিনেছে সরকার। এসব লবণ চামড়া সংরক্ষণে মাদ্রাসা ও এতিমখানাতে বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। 

তিনি আরও বলেন, প্রথমবারের মত এই উদ্যোগ বাস্তবায়নে মাদ্রাসা পর্যায়ে যেসব সমস্যা হয়েছে তা পরবর্তী সময়ে সংশোধনের পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা কম দামে ছাগলের চামড়া বিক্রি রোধে আগামীতে সরকার সংশোধনের পদক্ষেপ গ্রহণ করবে। 

এ বছরের শিক্ষার ফলাফল থেকে আগামী বছর আরও বেশী কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

শেখ বশিরউদ্দীন বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় যেসব কাজ করছি। সেই প্রচেষ্টার মধ্যে কোনো ঘাটতি নেই। সকলের সহযোগিতায় চামড়া ব্যবসায়ের ক্ষেত্রে যে সংস্কৃতি তৈরী করা হচ্ছে, আগামী বছরে তার আরও বেশী সুফল পাওয়া যাবে। 

তিনি আরও বলেন, আমরা শুধু আমদানির ক্ষেত্রেই নয় রপ্তানির ক্ষেত্রেও নতুন বাজার সৃষ্টির মাধ্যমে চামড়ার বাজারকে বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক করতে চাই।

চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি সায়েদার খান ও সাধারণ সম্পাদক হালিম উদ্দিন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। 

নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত ও নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী এ সময় উপস্থিত ছিলেন। 

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বেও নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নাটোরের চকবৈদ্যনাথ এলাকায় সরকারি লবণের প্রণোদনাপ্রাপ্ত একটি মাদ্রাসার প্রাপ্ত চামড়া সংরক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। সূত্র- বাসস। 

আরবিএস
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
দেশে খেলাপির পরিমাণ সাড়ে ছয় লাখ কোটির নিচে হলেও, ঝুঁকিপূর্ণ ঋণ ছাড়াতে পারে সাড়ে ৯ লাখ কোটি টাকা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর