একদিনে আরও ১৩ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৯:২২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন ১০১ জনের নমুনা পরীক্ষা করে এই ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৬০ জন।

এদিন করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ৫০০ জনের। 

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুইজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জন দাঁড়িয়েছে। 

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৮৭ শতাংশ।

আরবিএস
২৪ ঘণ্টায় দেশে এক করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ৯৯ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
২৪ ঘণ্টায় দেশে আট করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১০ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি।
২৪ ঘণ্টায় দেশে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এসময়ে নতুন করে কারো মৃত্যুও হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ০০ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় (একদিনে) করোনায় আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সাতজনের দেহে এ ভাইরাস পাওয়া গেছে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর