জাফলং বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের

আপডেট : ১১ জুন ২০২৫, ০৫:২২ পিএম

সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন মাহিন (১৬) নামের এক পর্যটক। 

বুধবার (১১ জুন) বেলা ২টার দিকে স্থানীয় নৌকা চালকরা তার মরদেহ উদ্ধার করেন।

মাহিন চট্টগ্রাম জেলার বায়োজিদ বোস্তামি থানার শহীদপাড়া গ্রামের জামিল আহমদের ছেলে। পরিবারের সাথে ঈদের ছুটিতে সিলেট বেড়াতে এসেছিলেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, পরিবারের সদস্যদের সাথে সিলেট বেড়াতে এসে জাফলং যান মাহিন। বেলা সোয়া ১টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান।  

এরপর প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নৌকার মাঝিরা তার লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

আরবিএস
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকিমুক্ত ও আধুনিক করতে আগামী জুলাইয়ের বাজেট থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ চালু এবং শিক্ষকদের সরকারিভাবে ট্যাবলেট (ট্যাব) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর