দলের পক্ষে যেকোনো সিদ্ধান্ত নিতে পারবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

আপডেট : ১৩ জুন ২০২৫, ১২:০৮ পিএম

বাংলাদেশের রাজনীতি নিয়ে সবাই এখন তাকিয়ে লন্ডন বৈঠকের দিকে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, আলোচনায় দলের পক্ষে যেকোনো সিদ্ধান্ত নিতে পারবেন তারেক রহমান। এদিকে নেতাকর্মীরা আশা করছেন, বৈঠকের মাধ্যমে ভবিষ্যৎ রাজনীতির গতিপথ ঠিক হবে। 

প্রায় সতেরো বছরে ধরে লন্ডনে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা পথ পরিক্রমায় বাংলাদেশের রাজনীতিতে এখন প্রধান চরিত্রই তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বৈঠক করবেন তারেক রহমানের সাথে।  

এনিয়ে প্রস্তুত দুই শিবিরই। সবাই আশা করছেন, রাজনীতির গুমোট আবহাওয়া কেটে যাবে এই বৈঠকের মধ্য দিয়ে। 

আসন্ন জাতীয় নির্বাচনের সময়, সংস্কার কিংবা জুলাই-আগস্ট অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার নিয়ে আলোচনা হবে দুই নেতার বৈঠকে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলের পক্ষে যেকোনো সিদ্ধান্ত নিতে পারবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় লন্ডনের একটি হোটেলে বৈঠকটি শুরু হবে। সূত্র বলছে, দুই ঘণ্টা ধরে হতে পারে আলোচনা। 

আরবিএস
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন নেতৃত্ব ঘোষণার পথে ছাত্রদল। ইতোমধ্যে সম্ভাব্য নেতৃত্বের তালিকা ছোট করে আনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাহিরে অপেক্ষারত সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই চলে গেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর