এবার বোমাতঙ্কে জরুরি অবতরণ করলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

আপডেট : ১৩ জুন ২০২৫, ০২:৪২ পিএম

ভারতের গুজরাটে উড়োজাহাজ বিধ্বস্তের একদিন না পেরোতেই এবার বোমাতঙ্কে শতাধিক যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। 

শুক্রবার (১৩ জুন) দুপুরে থাইল্যান্ডের ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। তবে বোমাতঙ্কের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।   

লাইভ ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, এআই ৩৭৯ ফ্লাইটটি ফুকেট থেকে স্থানীয় সময় ৯টা ৩০ মিনিটে উড্ডয়ন করে এবং দুপুর ১২টা ৪০ মিনিটে দিল্লিতে অবতরণের কথা ছিলো। তবে এটি স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটিতে ১৫৬ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদ আছেন। 

এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা জানান, জরুরি অবতরণের পরপরই সব যাত্রীকে তাদের লাগেজসহ নামিয়ে আনা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো যাত্রী এবং তাদের লাগেজ স্ক্যান করছে। 

এর আগে বৃহস্পতিবার ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়েছে। 

ভারতের পশ্চিমআঞ্চলীয় এই শহরে উড়োজাহাজটি যখন বিধ্বস্ত হয়, তখন সেটিতে ২৪২ জন আরোহী ছিলেন। অলৌকিকভাবে এ ঘটনায় একজন বেঁচে গেছেন।

আরবিএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর