মিসাইল-ড্রোন বর্ষণের সঙ্গে চলছে পাল্টাপাল্টি হুমকিও

আপডেট : ১৫ জুন ২০২৫, ০২:২৪ পিএম

ইরান-ইসরাইল সংঘাত আবারও পাল্টাপাল্টি সামরিক হামলা রূপ নেওয়ার পর থেকে একাধারে চলছে হুমকি, হুঁশিয়ারি ও সর্তক উচ্চারণও। এরই ধারাবাহিকতায় এবার ইরানে হামলার জন্য ইসরাইলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। হামলা বন্ধ না হলে, পাল্টা হামলার তীব্রতা বাড়বে। এই হুমকি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের।

অন্যদিকে, ইরানের সবস্তরে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে শান্তি চাইলে ইরানকে পরমাণু কার্যক্রম বন্ধের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর, ইরানে ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইরানের আইআরজিসি জানিয়েছে, ইসরাইল এমন সব স্থাপনায় আঘাত হেনেছে যেগুলো যুদ্ধবিমান চালানোর জ্বালানি উৎপাদন এবং বিদ্যুৎ সরবরাহে জড়িত। ইসরাইলের আক্রমণের সময় তিনটি ক্রুজ মিসাইল, ১০টি ড্রোন এবং আরো অসংখ্য ছোট ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইরান।

এক বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরাইল যদি হামলা অব্যাহত রাখে, তাহলে ইরানের প্রতিরোধমূলক আক্রমণ আরো জোরালো ও বিস্তৃত হবে।

একই দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে হামলা করে কঠিন জবাব ছাড়াই ইসরাইল পার পেয়ে যাবে, সেটা ভাবার কোন কারণ নেই।

খামেনি বলেন, এই সংঘাত একতরফা হামলার মধ্য দিয়ে সব শেষ হয়ে যাবে, এমনটা ভাবলে ভুল হবে। তাদের জীবনে বিপর্যয় নেমে আসবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের বাহিনী এ হামলার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছে। তারা একটি যুদ্ধ উস্কে দিয়েছে। এ জঘন্য অপরাধের মূল্য তাদেরকে দিতেই হবে।

জবাবে, খামেনি প্রশাসনের সবস্তরে তেহরানে তীব্র হামলার পরিকল্পনা নিয়ে ইসরাইল হামলা শুরু করেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, তেহরানে হামলার পূর্ণ পরিকল্পনা আমাদের হাতে রয়েছে। খুব দ্রুতই ইসরাইলের বিমানবাহিনী, পাইলটরা যুদ্ধবিমান নিয়ে তেহরানের আকাশে ছেয়ে যাবে এবং তাণ্ডব চালাবে। আমরা আয়াতুল্লাহ সরকারের সব কার্যালয়, স্থাপনা গুরুত্বপূর্ণ সবক্ষেত্রে হামলা করবো। তারা কল্পনাও করতে পারছে না আগামী দিনগুলোতে তাদেরকে কীসের মোকাবিলা করতে হবে।

এদিকে, শান্তি অর্জনের জন্য ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, তেহরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে প্রস্তুত হয়, তবে এখনও শান্তিপূর্ণ সমাধানের সুযোগ রয়েছে। এর আগেই একই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

এরই মধ্যে, ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানে ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানান। প্রায় ৯০ মিনিটের এ আলাপে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই নেতা। এসময় ইরান ও ইসরাইলের সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বাড়াতে পারে বলেও সতর্ক করেন পুতিন।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর