ইরানকে তছনছ করার হুমকি দিলেন ট্রাম্প, যদি…

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৩:১৫ পিএম

ইরানে ইসরাইলের হামলায় আমেরিকায় সায় ছিলো না- এমন কথায় তেহরান তো বটেই বিশ্বের কোন দেশই তা বিশ্বাস করবে না। তেহরান তো এরিমধ্যেই বলে দিয়েছে, আমেরিকার পরোক্ষ ও প্রত্যক্ষ মদন ছাড়া ইরানজুড়ে এতো বড় হামলা চালাতে পারে না ইসরাইল। আমেরিকার মুখের কথায় চিড়ে ভিজছে না। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরাইলের হামলায় যাদেরই সমর্থন রয়েছে মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিতে হামলা হতে পারে।

শুক্রবার (১৫ জুন) সকাল থেকে ইরানে হামলা চালাচ্ছে ইসরাইল। এই নিয়ে আমেরিকার ‘কিছু করার ছিলো না’ বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানকে হুঁশিয়ারিও দিয়ে রাখেছেন তিনি। বলেছেন, ইরান যদি কোনও ভাবে আমেরিকার উপর হামলা চালানোর চেষ্টা করে, তা হলে ইরানকে ‘তছনছ’ করে দেয়া হবে। এমন প্রত্যাঘাত করা হবে, যা আগে কখনও হয়নি।

এই দুই দেশের মধ্যে সমঝোতা করানোর প্রস্তাবও দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। শুক্রবার থেকে শুরু হওয়া ইসরাইলের হামলার নেপথ্যে আমেরিকার হাত দেখেছেন অনেকেই। ট্রাম্প এই হামলাকে এক প্রকার সমর্থনও করেন। ইসরাইলের খুনে প্রধান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে নিয়েই ট্রাম্প বলেছেন, এই হামলার কথা তিনি আগে থেকেই জানতেন। তা ঠেকানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু ইরান অনড় থাকায় তা সম্ভব হয়নি।

তার পরেই শনিবার আমেরিকাকে হুঁশিয়ারি দেয় ইরান। এবার ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখলেন ইরানকে। রোববার ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘ইরানে যে হামলা হয়েছে, তা নিয়ে আমেরিকার কিছুই করার ছিল না। যদি আমাদের উপর কোনও পথে, কোনও ভাবে বা আকারে ইরান হামলা চালায়, তা হলে আমেরিকার সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে ইরানের উপর। এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে, যা আগে দেখা যায়নি।

তবে তিনি দুই দেশের মধ্যে সমঝোতা করানোর প্রস্তাবও দিয়ে রেখেছেন। ট্রাম্প লেখেন, ইরান এবং ইসরাইলের  মধ্যে অনায়াসে আমরা একটা চুক্তি করাতে পারি, এই সংঘাতে ইতি টানতে পারি।

ইসরাইলের হামলায় মারা গেছেন ইরানের চার শীর্ষ সেনা কর্মকর্তা এবং ছয় জন পরমাণু বিজ্ঞানী। নিহত হন ইরানের সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহম্মদ বাগেরি। এর নেপথ্যে আমেরিকার ‘মদত’ রয়েছে বলে মনে করেছে ইরান।

ট্রাম্পও জানান, হামলার কথা তিনি আগেই জানতেন। হামলাকে তিনি সমর্থনও করেছেন। জানা গেছে  ইরানে হামলার ঠিক আগে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নেতানিয়াহু। দীর্ঘ আলাপ হয়েছে তাদের মধ্যে। ট্রাম্প তখনই জানিয়ে দেন, ইসরাইল হামলা চালালে বাধা দেবে না আমেরিকা।

শনিবার নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প আরও জানান, কূটনীতি এবং আলোচনার জন্য ইরানকে ৬০ দিন সময় দেয়া হয়েছিল। সেই সময় পেরিয়ে গিয়েছে। আর ৬১ দিনের দিন ইরানে হামলা চালিয়েছে ইসরাইল। সেক্ষেত্রে আমেরিকার কিছু করার ছিলো না। তবে ট্রাম্প মনে করেন, তিনি চাইলে যে কোন সময় এই সংঘাত থামিয়ে দিতে পারেন তিনি। তবে, সেক্ষেত্রে ইরানকে পরমাণু বোমা তৈরির আকাঙ্ক্ষাকে ত্যাগ করতে হবে।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর