আবু সাঈদ হত্যা: এক মাসে তদন্ত শেষ করতে নির্দেশ

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৪:১৬ পিএম

জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ করতে আরো এক মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৪ জুলাই।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল রোববার (১৫ জুন) এই আদেশ দিয়েছে।

আজ মামলায় গ্রেপ্তার ৪ আসামি, দুই পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায় এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও  ছাত্রলীগ নেতা ইমরান হোসেন আকাশকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ৯ এপ্রিল এই চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এছাড়া অপর দুই মামলায় গাজীপুরের কোনাবাড়ীতে হৃদয় হত্যা মামলা এবং যাত্রাবাড়ীর শনির আখড়ায় ইমাম হোসেন তাইম হত্যা মামলার তদন্ত শেষ করতে আরো দুই মাস সময় দেয়া হয়েছে। প্রসিকিউশনের সময় আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই সময় মঞ্জুর করেন। এই দুই মামলার পরবর্তী শুনানি ১৭ আগস্ট নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।

মানবতা বিরোধী অপরাধের তিন মামলায় ৯ পুলিশ সদস্যসহ ১১ আসামিকে সকাল ১০টার আগে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয় হত্যার অভিযোগে কাপাসিয়া থানার সাবেক ওসি কে এম আশরাফ উদ্দিন, পরিদর্শক মো. শফিকুল ইসলাম এবং তিন কনস্টেবল মো. আকরাম হোসেন, মো. ফাহিম হাসান ও মাহমুদুল হাসান সজিবকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এছাড়া ইমাম হেসেন তাইম হত্যা মামলার দুই আসামি যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়।

একাত্তর/আরএ
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর