চাকরি অধ্যাদেশ বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট : ১৬ জুন ২০২৫, ০২:২৫ পিএম

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।

সোমবার (১৬ জুন) বেলা ১১টার পর পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। 

এসময় সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ পুরোপুরি বাতিল না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। পরে অধ্যাদেশ বাতিলের দাবিতে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন তারা। 

ঈদের ছুটির আগে অর্থ, আইনসহ কয়েকজন উপদেষ্টার কাছেও স্মারকলিপি দিয়েছিলেন ঐক্য ফোরামের নেতারা। 

তাদের দাবির প্রেক্ষিতে অধ্যাদেশটি পর্যালোচনায় ৪ জুন আইন উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে সরকার। এই কমিটি বৈঠক করে কিছু সংশোধিত প্রস্তাব উপদেষ্টা কমিটির বৈঠকে তুলে ধরা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা।

গেলো ২৫ মে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারির পর থেকেই তা বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম।

আরবিএস
সরকারি চাকরি শুধু একটি পেশা নয়; এটি জনগণের সেবা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম...
অবশেষে রাজধানীর সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
চরম নিরাপত্তা ঝুঁকিতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। মাত্র ৫০০ টাকা দিয়ে যে কেউ ঢুকতে পারছেন যে কোনো মন্ত্রণালয়ে। আর এই বাণিজ্যে জড়িত খোদ পুলিশ সদস্যরাই।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর