গুমবিষয়ক আইন (অধ্যাদেশ) প্রণয়ন ও কমিশন গঠন করা হবে: আসিফ নজরুল

আপডেট : ১৬ জুন ২০২৫, ১২:০৪ পিএম

জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী প্রতিনিধি দলের সঙ্গে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বৈঠক করেছেন। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে গুমবিষয়ক আইন (অধ্যাদেশ) প্রণয়ন করা। এ আইনের অধীনে একটি কমিশন গঠন করা হবে। 

সোমবার (১৬ জুন) সকালে সচিবালয়ে তার নিজ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

বৈঠকে উপস্থিত ছিলেন, জাতিসংঘের বলপ্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সদস্য গ্রাজিনা বারানোউস্কা, মিস আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ ও মো. জাহিদুল ইসলাম। এছাড়া আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, জাতিসংঘের গুম বিষয়ক কমিটির ওয়ার্কিং গ্রুপের মিটিং হয়েছে। গুম বিষয়ক আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি। 

তিনি আরও বলেন, তারা আইন বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন। তারা সব ধরনের সহযোগিতা করবেন। বুদ্ধিবৃত্তিক সহযোগিতা দিতে পারেন। আমরা বিশ্বাস করি, টেকনোলজিক‍্যাল সাপোর্ট নিতে পারি।

এসময় গুম বিষয়ক আইন (অধ্যাদেশ) প্রণয়নের বিষয়ে তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে গুম বিষয়ক আইন (অধ্যাদেশ) প্রণয়ন করা। গুমবিষয়ক আইনের অধীনে একটি শক্তশালী গুমবিষয়ক কমিশন গঠন করা হবে। 

এদিকে 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' এর ক্ষেত্রে পুনর্বিবেচনার সুযোগ আছে বলে জানান তিনি। বলেন, সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটি করেনি। 

তিনি আরও বলেন, আমরা প্রস্তাব তুলে ধরতে পারি। তবে কি হবে তা উপদেষ্টা কমিটি সিদ্ধান্ত নেবে। কর্মচারীদের ধৈর্য‍্য ধরে কর্মসূচি দেয়ার আহবান।

আরবিএস
গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ, অতীতের গুমের ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ও প্রতিকার নিশ্চিত করতে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে, তা জানে না বাংলাদেশ।
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর