‘সরকারের সঙ্গে রাজনৈতিক দলের সহাবস্থান সুন্দর রাখতে দায়িত্বশীল আচরণ জরুরি’

আপডেট : ২০ জুন ২০২৫, ১০:০১ এএম

সরকারের সঙ্গে রাজনৈতিক দলের যে সহাবস্থান রয়েছে, তা সুন্দর রাখতে সবার দায়িত্বশীল আচরণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সরকারের সঙ্গে রাজনৈতিক দলের যে সহাবস্থানমূলক সম্পর্ক, সেই সম্পর্ক যেন আমাদের কোনো সিদ্ধান্ত দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। এই সম্পর্কটিকে সুন্দর ও স্থিতিশীল রাখতে হলে প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি বলেন, ইশরাক হোসেন তরুণ প্রজন্মের একজন আইডল। আমার ধারণা, তাকে একটি রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ভুলভাবে পরিচালিত করা হয়েছে এবং এখনো তাকে সে পথে চালিত করা হচ্ছে।

দক্ষিণ সিটি কর্পোরেশন সংক্রান্ত একটি সিদ্ধান্তের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই বিষয়ে এককভাবে আমার কোনো সিদ্ধান্ত ছিলো না। আমরা উপদেষ্টা পরিষদের কাছে দায়বদ্ধ। সেখান থেকে সিদ্ধান্ত আসে, আর আমি দায়িত্বে থাকার কারণে সেটি বাস্তবায়নের কাজ করেছি।

একাত্তর/আরএ
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর