একদিনে মৃত্যু আরো কমলেও, বেড়েছে শনাক্তের সংখ্যা

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১০:৩৫ এএম

একদিনের ব্যবধানে করোনার মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে মৃত্যুবরণ করেছেন ১১৭ জন। একইসময়ে করোনাভাইরাসে নতুনকরে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭১৭ জন।

এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৩৯৯ জন। একইভাবে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন। 

সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এদিন অ্যান্টিজেনসহ মোট ৩৬ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৪। অদ্যবধি শানাক্তের হার ১৬ দশমিক ৯০। 

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮২ জন এবং এখন পর্যন্ত ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন সুস্থ হয়েছেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে স্বামী-স্ত্রীর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং ৬৪ জন নারী। এপর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৫৯০ জন এবং নারী ৮ হাজার ৮০৯ জন। 

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৯৭ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১৭ জন এবং বাসায় মারা গেছেন তিনজন। 

মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৪০ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৯, রাজশাহীতে ১০, খুলনায় ১১, বরিশালে ১, সিলেটে ১৩, রংপুরে ৯ ও ময়মনসিংহে ৪ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের ৯, ৭১ থেকে ৮০ বছরের ২১, ৬১ থেকে ৭০ বছরের ৪১, ৫১ থেকে ৬০ বছরের ২৬, ৪১ থেকে ৫০ বছরের ৬, ৩১ থেকে ৪০ বছরের ৯, ২১ থেকে ৩০ বছরের ১, ১১ থেকে ২০ বছরের ১ জন রয়েছেন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। 

একাত্তর/আরএইচ

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর