জোড়া সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় শান্ত, ম্যাচ ড্র

আপডেট : ২১ জুন ২০২৫, ০৭:১৩ পিএম

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ড্র করলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এক টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকালেন শান্ত। জোড়া সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিনিই প্রথম দুইবার এমন কীর্তি গড়লেন। এর আগে ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে এক টেস্টের দুই ইনিংসে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি (১৪৬ ও ১২৪)।

এদিকে অ্যাঞ্জেলো ম্যাথুজের বিদায়ী টেস্টকে স্মরণীয় করে রাখতে পারলো না শ্রীলঙ্কা। ড্রর স্বাদ নিয়ে টেস্ট ক্যারিয়ার শেষ করলেন ১১৯ ম্যাচে ৮২১৪ রান করা ম্যাথুজ। জোড়া সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় শান্ত, গল টেস্ট ড্র করলো বাংলাদেশ

ম্যাচের প্রথম দুই ইনিংসে বাংলাদেশ ৪৯৫ ও ৬ উইকেটে ২৮৫ এবং শ্রীলঙ্কা ৪৮৫ ও ৪ উইকেটে ৭২ রান করে। এই ম্যাচ ড্র হওয়ায়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের শুরুতেই পয়েন্ট পেলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সমান ৪ করে পয়েন্ট এবং শতকরা ৩৩.৩৩ পয়েন্ট নামের পাশে তুলল দু’দল। 

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান করেছিল বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ১৮৭ রানে এগিয়ে ছিল টাইগাররা। 

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৬ ও মুশফিকুর রহিম ২২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন। দিনের শুরুতে ক্যাচ দিয়ে ৬৬ রানে থাকা অবস্থায় বেঁচে যান শান্ত।

জীবন পেয়ে মুশফিকের সাথে ১০৯ রানের জুটি গড়েন শান্ত। প্রথম ইনিংসে চতুর্থ উইকেটেই ২৬৪ রান জড়ো করেছিলেন দু’জনে। 

দলীয় ২৩৭ রানে রান আউটের ফাঁদে পড়ে হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় থামেন মুশফিক। ৪টি চারে ৪৯ রান করেন তিনি। প্রথম ইনিংসে ১৬৩ রান করেছিলেন মুশফিক।

মুশফিক ফেরার পর বৃষ্টিতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর ব্যাট হাতে নেমে দ্রুত ২ উইকেট হারায় বাংলাদেশ। লিটন দাস ৩ ও জাকের আলি ২ রানে আউট হন। জাকের ফেরার সময় ৯৬ রানে দাঁড়িয়ে শান্ত। 

এরপর নাইম হাসানকে নিয়ে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। ৯ চারে ১৯০ বলে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। প্রথম ইনিংসে ১৪৮ রান করেছিলেন শান্ত। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। এছাড়াও বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে দু’বার এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন শান্ত।  

এছাড়াও বিশ্বের ১২তম ব্যাটার হিসেবে দুই টেস্টে জোড়া সেঞ্চুরির নজির গড়েন শান্ত। তবে অধিনায়ক হিসেবে টেস্টে জোড়া সেঞ্চুরি করা ১৬তম ব্যাটার তিনি।

সেঞ্চুরির পর দ্রুত রান তুলেছেন শান্ত। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এতে জয়ের জন্য ২৯৬ রানের টার্গেট পায় শ্রীলঙ্কা। 

৯টি চার ও ৩টি ছক্কায় ১৯৯ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন শান্ত। নাইম ৭ রানে অপরাজিত থাকেন। থারিন্দু রত্নায়েকে ৩ উইকেট নেন।

২৯৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩২ রানের সূচনা করে শ্রীলঙ্কা। এরপর ১৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় লংকানরা। ষষ্ঠ ওভারে শ্রীলংকার ওপেনার লাহিরু উদারাকে ৯ রানে শিকার করে বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন স্পিনার তাইজুল ইসলাম।

পরের ওভারে পাথুম নিশাঙ্কাকে সাজঘরে ফেরত পাঠান স্পিনার নাইম। ২৪ রান করেন প্রথম ইনিংসে ১৮৭ রান করা নিশাঙ্কা। 

৩৪ রানের ২ উইকেট পতনের পর সাবধানে খেলতে শুরু করেন দুই অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্ডিমাল ও বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুজ। ৮১ বল খেলে ১৩ রান যোগ করেন তারা। এ অবস্থায় ১ রানের ব্যবধানে তাইজুলের শিকার হন চান্ডিমাল ও ম্যাথুজ। চান্ডিমাল ৬ ও ম্যাথুজ ৮ রান করেন। 

৪৮ রানে ৪ উইকেট হারিয়ে চিন্তায় পড়ে শ্রীলঙ্কা। কিন্তু পঞ্চম উইকেটে কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ৫৩ বলে ২৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে ম্যাচটি ড্র হয়। কামিন্দু ও ডি সিলভা ১২ রান করে অপরাজিত থাকেন। 

তাইজুল ২৩ রানে ৩টি ও নাইম ২৯ রানে ১ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন শান্ত। 

আগামী ২৫ জুন থেকে কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল।   

আরবিএস
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর