এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের আলিফ

আপডেট : ২০ জুন ২০২৫, ০৯:৩২ পিএম

এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ।  

শুক্রবার (২০ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত সোনা জয়ের লড়াইয়ে আলিফ ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে।

প্রথম দুই সেটে ২৮-২৭ ও ২৯-২৮ ব্যবধানে জয় পান আলিফ। তবে পরের দুই সেটে যথাক্রমে ২৮-২৭ ও ২৭-২৬ সেটে হারেন আলিফ। ফলে চার সেট ম্যাচে ৪-৪ সমতা বিরাজ করে।

পঞ্চম ও ফাইনাল সেটে বাজিমাত করেন আলিফ। নিজের সেরাটা দিয়ে ২৯-২৬ ব্যবধানে জিতে সোনা জয় নিশ্চিত করেন বাংলাদেশের আলিফ।  

‎আর্চারির ব্যক্তিগত ইভেন্টে এটিই আলিফের প্রথম সোনা। এর আগে আর্চারি বিশ্বকাপ, এশিয়ান আর্চারি, এশিয়া কাপের বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশ নেন আলিফ।  

২০২৫ এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগ শুরু হয়েছে গত ১৫ জুন। ছয়দিনের এই প্রতিযোগিতায় ২০টি দেশের ২০৪ জন আর্চার অংশ নিয়েছেন। ছেলে ও মেয়েদের রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১১ জন।

আরবিএস
বাছাইপর্বে হ্যাভিয়ের ক্যাবরেরার দল ছয় ম্যাচের একটিতে জয়, তিনটিতে পরাজিত ও দুটিতে ড্র করেছে।
এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ১০ জনের দলে পরিণত হওয়া হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশ শেষ মুহূর্তে গোল করে...
দুবাইয়ে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত। ব্যাট হাতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ফারহান ও ফখর জামান।
এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয়েছিলো পাকিস্তানের। ওপেনিং জুটিতে মাত্র ৯.৪ ওভারে ৮৪ রান করে দলটি। কিন্তু শেষ পর্যন্ত ১৪৬ রানে অলআউট হয়ে যায় ম্যান ইন গ্রীনরা। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর