খুলছে নগর ভবনের তালা, বন্ধ থাকবে প্রশাসক-প্রকৌশলীদের কক্ষ

আপডেট : ২২ জুন ২০২৫, ০৪:০১ পিএম

টানা ৩৯ দিন নগর ভবন তালাবন্ধ রেখে আন্দোলন চলার পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও সচিবের দপ্তর ব্যতীত বাকি দপ্তর ও আঞ্চলিক অফিসগুলো সোমবার থেকে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

রোববার (২২ জুন) দুপুর ১টার দিকে নগর ভবনে আন্দোলনরত ইশরাক সমর্থকদের পক্ষে এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক মশিউর রহমান।

মশিউর রহমান বলেন, ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা দপ্তর, সচিবের দপ্তর, বর্জ্য বিভাগ, বিদ্যুৎ সার্কেল, স্বাস্থ্য বিভাগ, রাজস্ব বিভাগসহ নাগরিক সেবা প্রদানের সকল দপ্তর এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের অফিস খুলে দেওয়া হবে এবং কর্মকর্তারা অফিস করবেন।

ছবি: সংগৃহীত

তিনি বলেন, জনগণের সেবা নির্বিঘ্নে পরিচালনা করতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই না কোনো নাগরিক সিটি কর্পোরেশন থেকে নাগরিক সেবা বঞ্চিত হোক।

একাত্তর/আরএ
কলেরা হলেই দেরি না করে সময় মতো চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় এবং কাজে অবহেলা বা অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন...
পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়াদে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই লক্ষ্যে ঢাকার নার্সারি ব্যবসায়ীদেরও বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। 
আগামী ৩০ জুনের মধ্যে বকেয়া পৌরকর পরিশোধে ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর