সাজেদুর হত্যা মামলা: সালমান-আনিসুল-শাজাহান দুইদিনের রিমান্ডে

আপডেট : ২৩ জুন ২০২৫, ১১:৫৪ এএম

যাত্রাবাড়ী থানায় দায়ের করা সাজেদুর রহমান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খানের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
 
সোমবার (২৩ জুন) সকালে শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করে ঢাকার সিএমএম আদালত।   

এদিন কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি মো. আ কা ম সারওয়ার জাহান বাদশাকে মোহাম্মদপুর থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত। 

এছাড়াও পল্টন থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলামকে গ্রেপ্তার ও রিয়ার এডমিরাল সোহাইলকে পল্টন থানার বদরুল ইসলাম হত্যা মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এর আগে গত বছরের ২১ জুলাইয়ে আন্দোলন চলাকালীন যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে ছাত্র-জনতার সাথে অবস্থান করছিলেন সাজেদুর রহামান ওমর। এসময় ছাত্র-জনতার মিছিলের ওপর অতর্কিতভাবে সশস্ত্র আক্রমণ করা হলে, গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাজেদুর রহমান মারা যান।  

আরবিএস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তার দুই কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার কাকন রানার (৩৫) ছয়দিনের রিমান্ড মঞ্জুর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর