গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেলো ‘এক্স সিরামিকস গ্রুপ’

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৬:৪৫ পিএম

সরকারের পরিবেশবান্ধব শিল্প উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ‘এক্স সিরামিকস গ্রুপ’ ২০২৫ সালের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড লাভ করেছে। পরিবেশ সচেতন প্রযুক্তি, টেকসই উৎপাদন প্রক্রিয়া ও সবুজ শিল্প ব্যবস্থাপনার জন্য এই সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্প্রতি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এক্স সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার প্রদান করেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

গাজীপুরের মৌচাক, বহেরারচালা এলাকায় অবস্থিত এক্স সিরামিকস গ্রুপ দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শক্তি সাশ্রয়ী প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি শিল্পখাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্জন শুধু প্রতিষ্ঠানটির নয় বরং প্রতিটি শ্রমিক, প্রকৌশলী এবং নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টার ফল। এক্স সিরামিকস গ্রুপ ভবিষ্যতেও পরিবেশের প্রতি দায়বদ্ধ থেকে সবুজ শিল্প বিকাশে দৃঢ়প্রতিজ্ঞ।

এই অর্জন আমাদের নতুন করে অনুপ্রাণিত করেছে আরও দূর যেতে—পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের পথে।

একাত্তর/আরএ
প্রতিষ্ঠানে কাজের প্রতি আত্মনিবেদন এবং কর্ম নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ২৪ জন কর্মকর্তা এবং দুইটি সেলস উইংকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ শীর্ষক সম্মাননা প্রদান করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ শিল্প খাতের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘সবুজ কারখানা পুরস্কার-২০২৫’...
বাংলাদেশে পরিবেশবান্ধব, স্মার্ট এবং শক্তি সাশ্রয়ী হাইসেন্স সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম আনল ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকিকে কেন্দ্র করে ওয়াশিংটনের প্রতি তীব্র প্রতিক্রিয়া ও হুঁশিয়ারি ব্যক্ত করেছে তেহরান। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি তেহরানের সাথে...
ইরানের বিরুদ্ধে বহুল আলোচিত ‘অর্থনৈতিক ডি-ডে’ (Economic D-Day) অভিযানের অংশ হিসেবে নতুন রূপরেখা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। এতে তেহরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশ ও...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী।
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর