ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র!

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৩:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়নি বলে গোপন এক প্রতিবেদনে জানিয়েছে পেন্টাগন। তবে মার্কিন গণমাধ্যম সিএনএনে প্রকাশিত প্রতিবেদন দেয়া এ তথ্য অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যদি আর পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণের চেষ্টা করে, তাহলে তেল আবিব আবারও ব্যবস্থা নেবে। তবে ইসরাইল আবার হামলা চালালে তার কঠিন জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার। 

টানা ১২ দিনের ইসরাইল ইরান সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দুই দেশই। ইসরাইলে প্রাণহানি তুলনামূলক কম হলেও দেশটির বিভিন্ন শহরের বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরাইলি হামলায়। এ অবস্থায় ৩৯ হাজার ইসরাইলি ক্ষতিপূরণের জন্য আবেদন করেছে। 
 
সংঘাতে নিহত হয়েছেন ইরানের অন্তত ১৪ জন বিজ্ঞানী। এদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের এলিট শাখা কুর্দস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানিকে হত্যার দাবি করে সংবাদ প্রচার করেছিলো ইসরাইলি গণমাধ্যম। কিন্তু মঙ্গলবার তাকে জীবিত ও সুস্থভাবেই দেখা যায় ইরানের সরকারি বিভিন্ন সমাবেশে। 

এরই মধ্যে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, আবারও যদি কোনো হামলা হয়, তাহলে তার কঠিন জবাব দিতে প্রস্তুত রয়েছে তারা। এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণের চেষ্টা করে, তাহলে ইসরাইল আবারও ব্যবস্থা নেবে। এসময় ইরানের পরমাণু কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংসের দাবিও করেন তিনি। 

তবে নেতানিয়াহুর দাবি অস্বীকার করে ইসারইলি গণমাধ্যম জানায়, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি।

একই দিন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রতিবেদন দিয়েছে পেন্টাগনও। মার্কিন গণমাধ্যম সিএনএন প্রকাশ করেছে এক্সক্লুসিভ এই প্রতিবেদন। মার্কিন গোয়েন্দারা তাদের প্রাথমিক মূল্যায়নে জানিয়েছেন,  হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস হয়নি। এ হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। তবে, এই মূল্যায়নকে ‘সম্পূর্ণ ভুল’ বলে দাবি করেছেন ট্রাম্প।

তিনি বলেন, তারা নির্ভুলভাবে হামলা চালিয়ে সবকিছু ধ্বংস করে দিয়েছে। কিন্তু গণমাধ্যম খুবই শ্রদ্ধাহীন। সিএনএন ভুয়া খবর প্রচার করছে আমি দেখেছি। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার জন্য নিখুঁতভাবে অভিযান পরিচালনাকারী পাইলটদের জন্য এটি অত্যন্ত অসম্মানের।

এদিকে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, তার দেশের পারমাণবিক কর্মকাণ্ডে কোনো ব্যাঘাত ঘটেনি। ব্যাঘাত রোধ করার জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। 

ইরান পরিস্থিতিকে স্বাগত জানিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের সঙ্গে কাজ চালিয়ে যেতে এবং শিগগিরি বৈঠকে বসার আহ্বান জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরাঘচিকে চিঠি পাঠিয়েছেন তিনি।

আরবিএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর