আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দেশে রাজনৈতিক অস্থিতিশীলতার কথা বলেছিলো উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, মোটামুটিভাবে নিশ্চিত হবার পর এখন তা কেটেছে।
তিনি বলেন, তারা এখন সন্তুষ্ট। সরকারের সংস্কার কার্যক্রম, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংক, আইএমএফসহ উন্নয়ন সহযোগী সবাই সন্তুষ্ট।
বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি।
সালেহউদ্দিন আহমেদ বলেন, বিদেশি বিনিয়োগ এখন কিছুটা কম কিন্তু পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে ও সহায়ক পরিবেশ বজায় রাখতে পারলে বিনিয়োগ বাড়বে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণসহ একাধিক দাবিতে আজও কলম বিরতি পালন করছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।
তিনি এ বিষয়ে বলেন, এনবিআরের আন্দোলন ব্যবসায়ীদের ইন্ধনে হচ্ছে অনুমান করে বলেছি, কারণ আগের আমলে অনেক ব্যবসায়ীরা এখান থেকে সুবিধা পেয়েছেন। এখন পাচ্ছেন না।
তিনি আরও বলেন, এনবিআরে অনেক সমস্যা আছে, স্বচ্ছতার অভাব আছে। নতুন অধ্যাদেশ বাস্তবায়ন হলে সেখানে থাকা কর্মচারী কর্মকর্তাদের কোনো সমস্যা হবে না বলা হয়েছে।
আমরা এখন একটু ধৈর্য ধরছি উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, আগামীকালের বৈঠকে সমাধান হবে আশা করি।
পিলখানা হত্যাকাণ্ড ছিলো একটি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্র: তদন্ত কমিশন
পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার