শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজে আন্তর্জাতিক পুরস্কার পেলেন শফিকুল আলম

আপডেট : ২৭ জুন ২০২৫, ১২:১৪ এএম

ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্রেকিং নিউজ দেয়ার সুবাদে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন শফিকুল আলম নিজেই। পোস্টের সঙ্গে অ্যাওয়ার্ডের একটি ছবিও যুক্ত করেন দেন তিনি।

তিনি লিখেছেন, ‘এটা আমার জন্য বড় খবর। বাংলাদেশ বিপ্লব এবং শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কাভার করার জন্য অনারেবল মেনশন (সম্মানজনক স্বীকৃতি) পেয়েছি।’

পোস্টের সঙ্গে অ্যাওয়ার্ডের একটি ছবি যুক্ত করেন তিনি। ছবিতে দেখা যায়, দ্য সোসাইটি অব পাবলিশারস ইন এশিয়া ২০২৫ (এসওপিএ) অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শফিকুল আলম আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির (Agence France-Presse) ব্যুরো প্রধান ছিলেন।

এআরএস
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
প্রায় দুই বছর আগে, ২০০৪ সালে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সেই ঐতিহাসিক বাংলাদেশ সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।...
প্রয়াত ব্রিটিশ সম্রাজ্ঞী রানি দ্বিতীয় এলিজাবেথের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘কিউইসিটি ১০০ ইয়াং লিডার্স অ্যাওয়ার্ডস ২০২৬’-এ এক অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ। বিশ্বের নানা প্রান্তের শত তরুণ...
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে বাংলাদেশের আন্তর্জাতিক বিমান চলাচল সূচি।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর