মিরপুরে ডিভাইডারে উঠে গেলো বাস, পথচারী নিহত

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৩:৫৫ পিএম

রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে এসবি সুপার ডিলাক্সের বাসচাপায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী।

শুক্রবার (২৭ জুন) বেলা পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম (পথচারী) গণমাধ্যমকে বলেন, ভিআইপি মুভমেন্টের কারণে তখন রাস্তায় সিগন্যাল চলছিলো। আমরা কয়েকজন হেঁটে রাস্তা পার হচ্ছিলাম। হুট করে বাসটি দ্রুতগতিতে এসে আইল্যান্ডের উপরে তুলে দেয়। আমি খুব কাছেই ছিলাম। যিনি একদম আইল্যান্ডের উপরে ছিলেন তার উপর বাসটি উঠে যায় এবং বাসচাপায় তিনি সঙ্গে সঙ্গে মারা যান। আরেকজন মারাত্মক আঘাত পেয়েছেন।

ভিআইপি মুভমেন্ট থাকায় ঘটনার সময় অনেক পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন।

মিরপুর ট্র্যাফিক জোনের ট্র্যাফিক ইনচার্জ (টিআই) আমজাদ হোসেন বলেন, ভিআইপি মুভমেন্টের কারণে সে সময় রাস্তায় সিগন্যাল চলছিলো। হুট করে বাসটি এসে আইল্যান্ডে উঠে যায়। এতে এক পথচারী নিহত হন।

দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য বলেন, আমরা কয়েকজন রাস্তার উপরে ডিউটি করছিলাম। হুট করে বাসটি এসে আইল্যান্ডের উপরে উঠে যায়। অল্পের জন্য আমরা রক্ষা পেয়েছি।

মিরপুর মডেল থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেলে দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। হতাহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর