পিরোজপুরে দুই জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে পরকীয়া

আপডেট : ২৮ জুন ২০২৫, ১২:৩৮ পিএম

পিরোজপুরে এক নারী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও এক নারীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের পরিবার স্থানীয় নির্বাচন নিয়ে দ্বন্দ্ব ইঙ্গিত করলেও স্থানীয়দের ভাষ্য, এই ঘটনার আড়ালে রয়েছে পরকীয়া।

শুক্রবার (২৭ জুন) রাত ১১টার দিকে জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নে চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চণ্ডিপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম হাওলাদার (৫৫) ও তার ভাই মতুর্জা হাওলাদারের স্ত্রী মাকুলী বেগম (৫২)।

আহত নারীর নাম রেহনা বেগম (৪০)। তিনি ইউপি সদস্য শহিদুল ইসলামের স্ত্রী।

নিহতের মেয়ে সুমনা আক্তার তোয়া জানায়, রাতে বাবা বাড়ির সামনের পুকুর ঘাটে বসা ছিলো। এ সময় প্রতিবেশী সৌদি প্রবাসী ইউনুস হাওলাদার, রফিকুল ইসলাম হাওলাদার, লিটন হাওলাদারসহ পাঁচ থেকে ছয় জন ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় রফিকুলের স্ত্রী রেহানা বেগম ও বড় ভাইয়ের স্ত্রী মাকুলী বেগম তাকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাদেরও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় হামলকারীরা শহিদুল এবং মাকুলীর মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। এমনকি ইউনুস নিহত শহিদুলের পুরুষাঙ্গ কেটে ফেলে। পরে স্থানীয়রা আহত রেহানাকে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়। 

স্থানীয়দের ভাষ্য, ইউনুস প্রবাসী। প্রায় দেড় মাস আগে বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন। তার স্ত্রীর সঙ্গে শহিদুলের পরকীয়ার সম্পর্ক রয়েছে এমন সন্দেহ তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এর আগেও একবার সালিশ হয়েছিল। 

এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। তিনি জানান, হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

একাত্তর/এসি
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর