গাজায় আবারও ইসরাইলের বোমা হামলা

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০২:৩২ পিএম

গাজায় অবস্থিত হামাস নিয়ন্ত্রিত অঞ্চলে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার (২৪ আগস্ট) ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজা থেকে আগ্নেয় বেলুন হামলার জবাবে এ বোমা হামলা চালিয়েছে তারা। এখন পর্যন্ত এ হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 

ইসরাইলের দাবি, হামলার স্থানটি ছিল খান ইউনিসে অবস্থিত হামাস নিয়ন্ত্রিত একটি অস্ত্র উৎপাদন কারখানা।  এছাড়াও, বেসামরিক বাড়িঘর ও একটি স্কুলের পাশে অবস্থিত রকেট নিক্ষেপের স্থানকে লক্ষ্য করেও বোমা হামলা করা হয়।  

গত মে মাসে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার ১১ দিনের যুদ্ধে আড়াইশো'র বেশি ফিলিস্তিনি ও ১৩ ইসরাইলি নিহত হন। এরপর বিভিন্ন আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধের সাময়িক বিরতি ঘটলেও, তার পর থেকেই দুই দেশের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি আক্রমণ চলছে। 

আরও পড়ুন: কাবুল ছাড়তে আমেরিকাকে কড়া হুশিয়ারী দিলো তালেবান

ফিলিস্তিনি বাহিনী জানিয়েছে, গাজার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে ওই এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব করতেই ইসরাইলকে চাপ প্রয়োগ করতে চায় তারা। 

এদিকে, ইসরাইলের দাবি, হামাসের কার্যক্রম নিয়ন্ত্রণ করতেই গাজায় কঠোর নিষেধাজ্ঞা বজায় রাখছে তারা।

সোমবার (২৩ আগস্ট) গাজা সীমান্তে ফিলিস্তিনি বাহিনী আগুন বেলুন হামলা চালায় বলে জানিয়েছে ইসরাইল। 

এর আগে গত শনিবার (২১ আগস্ট) গাজা সীমান্তে ইসরাইল বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে ফিলিস্তিনের অধিবাসীরা। সেখানে ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ৪১ জন আহত হন। 


একাত্তর/এসজে 

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর