ট্রাম্প-মাস্ক দ্বন্দ্ব চরমে, পাল্টাপাল্টি হুমকি

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৯:৩২ পিএম

ভর্তুকি বন্ধ করে দেয়া হলে, টেসলার ও স্পেস এক্সের অধিপতি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। 

মঙ্গলবার (১ জুলাই) ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কেউ ইলন মাস্কের মতো এত  পরিমাণ ভর্তুকি পায়নি। 

মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, যদি এই ভর্তুকি তিনি না পেতেন, তাহলে এতদিনে তাকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতো। 

অন্যদিকে সম্প্রতি আবারও  ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ইলন মাস্ক। তিনি মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত ৩-৫ ট্রিলিয়ন ডলারের একটি ব্যয় পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন এবং এটিকে ‘উন্মাদ ও লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, এই বিল পাস হলে আমি আগামীকালই 'আমেরিকা পার্টি' নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবো। মাস্ক আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে কার্যত একটি দলই কার্যকর- আমি একে বলি ‘পোর্কি পিগ পার্টি’।

তিনি আরও বলেন, যারা এই বিলের পক্ষে ভোট দেবে, তাদের লজ্জিত হওয়া উচিত। যদি কিছু থেকেই থাকে যা আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করবো, তা হলো এদের প্রাইমারি নির্বাচনে হার নিশ্চিত করা।

এ বক্তব্যের পর এক্স প্ল্যাটফর্মে চালানো এক জরিপে প্রায় ৫.৬ মিলিয়ন মানুষ অংশ নেয়, যার মধ্যে প্রায় ৮০ শতাংশ অংশগ্রহণকারী নতুন দল গঠনের পক্ষে মত দেন।
এক সময় ইলন ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক থাকলেও এখন তাদের মাঝে দূরত্ব তৈরি হয়েছে। তার ফলশ্রুতিতেই একে অন্যকে নিয়ে করছেন সমালোচনা। দিচ্ছেন নানারকম পোস্ট। 

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলা অত্যন্ত কঠিন হলেও মাস্কের অর্থ, প্রযুক্তি এবং সামাজিক প্রভাব এ ক্ষেত্রে নতুন বাস্তবতা তৈরি করতে পারে। এদিকে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী অ্যান্ড্রু ইয়াংয়ের ‘ফরওয়ার্ড পার্টি’ ইতোমধ্যে মাস্কের আহবানে সাড়া দিতে আগ্রহ প্রকাশ করেছে।

একাত্তর/এসি
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর