বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার শুল্ক আলোচনা শুরু হচ্ছে

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১১:১৯ এএম

পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনায় বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়)। এই আলোচনা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে।

সোমবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ১৪টি দেশের নেতাদের কাছে প্রেরিত চিঠির পর বাংলাদেশ প্রথম দিকের দেশগুলোর মধ্যে রয়েছে যারা পুনরায় আলোচনা শুরু করছে।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন, যিনি ওয়াশিংটন ডিসিতে সরাসরি অংশ নেবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকায় থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।

এছাড়া বাণিজ্য সচিব ও এক জন অতিরিক্ত বাণিজ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নিতে ইতিমধ্যেই ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।

বাংলাদেশ আশা করছে, ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার ফলপ্রসূ আলোচনার অগ্রগতির ভিত্তিতে দ্রুত চুক্তিটি চূড়ান্ত করা সম্ভব হবে।

একাত্তর/আরএ
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কয়েক দশকের শত্রুতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা যে কোনো মুহূর্তে একটি বিধ্বংসী যুদ্ধের রূপ নিতে পারে। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট...
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশি উদ্যোক্তারা। তাদের মতে, মাত্র ১ শতাংশ ছাড় দিয়ে, কয়েকগুণ বেশি সুযোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া, দেশটির...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর