কামালপুর সীমান্ত দিয়ে সাত জনকে পুশইন

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৪:৩৫ পিএম

জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারী ও তিন পুরুষসহ সাতজনকে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে ধানুয়া কামালপুরের ১০৮৩ পিলারের কাছ দিয়ে তাদের পুশইন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

পরে স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে বকশীগঞ্জ থানায় সোপর্দ করে। আটকদের বাড়ি খুলনা, ফরিদপুর, বাগেরহাট ও বরগুনার জেলায়। 

আটক ব্যক্তিরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কাশেম আলীর ছেলে এনায়েত খাঁ (৫৫), একই উপজেলার বেলায়েত খাঁ এর ছেলে মোহম্মদ ইসলাম (২২), ফরিদপুর জেলার মোকসেদপুর উপজেলার বগাইল গ্রামের মেহবুব আলীর ছেলে কোরবান আলী (২০), তার মা তাছলিমা বেগম (৫০), খুলনার খালিশপুর এলাকার সোহাগ মিয়ার মেয়ে সুমি আক্তার (৩০), তার বোন রেমি আক্তার (২০) ও  বরগুনার পাথরঘাটা উপজেলার রুস্তম আলীর মেয়ে মায়া আক্তার (৩২)।

ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোতালেব মিয়া জানান, বৃহস্পতিবার ভোরে ভারত থেকে সাত জনকে পুশইন করছে এমন খবর পেয়ে গ্রামবাসীকে নিয়ে সীমান্ত থেকে তাদের আটক করি। আটকরা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন শহরে যান। সম্প্রতি বিভিন্ন সীমান্তে পুশইনের ঘটনা ঘটলে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠায় বিএসএফ।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ধানুয়া কামালপুর সীমান্তে পুশইন করার পর স্থানীয়রা সাতজনকে আটক করে থানায় সোপর্দ করে। আটকদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

একাত্তর/আরএ
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বিএসএফের আকস্মিক গুলির জবাবে বিজিবি পাল্টা গুলি চালালে সাময়িক উত্তেজনা তৈরি হয়।...
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) গভীর রাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে ভারতের...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর