কুমিল্লা বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১১:০৯ এএম

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১৩ জুলাই থেকে অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি যথাযথভাবে অনুসরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

 

একাত্তর/আরএ
এইচএসসি পরীক্ষায় সাফল্যের সাথে পাস করেছে পটুয়াখালীর সাগর। কিন্তু তার বাড়িতে কোন আনন্দ নেই। বরং ছেলের পাসের খবর উস্কে দিয়েছে পরিবারের শোক। পরিবার, সহপাঠী ও এলাকাবাসী বলছেন, কেবল ন্যায় বিচারই পারে...
বন্যার কারণে স্থগিত থাকা সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সিলেট বিভাগ বাদে দেশে অন্যান্য জায়গায় পরীক্ষা শুরু হয়েছে গত ৩০ জুন থেকে।
এইচএসসি পরীক্ষা চলাকালীন ফ্যান খুলে মাথায় পড়ে এক ছাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।ফাল্গুনী আক্তার ঈশা (১৮) নামের ওই শিক্ষার্থী...
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এসএসসির ব্যবহারিক পরীক্ষার জন্য ‍টাকা আদায়ের অভিযোগ উঠেছে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে।নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়গুলোতে সারা...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর