বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে

আপডেট : ১২ জুলাই ২০২৫, ১০:৪৪ এএম

দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। নিজেদের মধ‍্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে বলে সিদ্ধান্তে পৌঁছেছে দুই পক্ষ। 

শনিবার (১২ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, এরপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুইভাবেই হতে পারে। শিগগিরই সে বিষয়ে সময় নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রেস উইং আরও জানিয়েছে, শনিবার (১২ জুলাই) দেশে ফিরবেন বাণিজ‍্য উপদেষ্টা, সচিব ও অতিরিক্ত সচিব। প্রয়োজন হলে তারা আবার যাবেন। নির্ধারিত সময়ের মধ‍্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ঢাকা থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব। ভার্চুয়ালি আরও ছিলেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

তিন দিনের এই আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

একাত্তর/এসি
দেশের বাজারে মোবাইল ফোনের দাম কমাতে এবং স্থানীয় শিল্পকে উৎসাহিত করতে আমদানিকৃত ও দেশে উৎপাদিত- উভয় ক্ষেত্রেই ট্যাক্স বা শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বাংলাদেশি পণ্যে ২০ শতাংশ পাল্টা শুল্ক আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে কার্যকর হয়েছে। ফলে এই সময়ের আগে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে তোলা পণ্য নতুন শুল্ক এড়াতে সক্ষম হয়েছে।
নতুন করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কহার শূন্যে নামিয়ে আনতে আলোচনা চলছে এবং বাংলাদেশ যৌক্তিক ও বৈষম্যহীন শুল্কহার চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তিন দিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় দিনের বৈঠক ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি-প্রকৃতি...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর