বড় শুল্ক ছাড়ে কমছে মোবাইল ফোনের দাম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

দেশের বাজারে মোবাইল ফোনের দাম কমাতে এবং স্থানীয় শিল্পকে উৎসাহিত করতে আমদানিকৃত ও দেশে উৎপাদিত- উভয় ক্ষেত্রেই ট্যাক্স বা শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্তের কথা জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে কাস্টমস ডিউটি (কাস্টমস শুল্ক) ব্যাপক হারে কমানো হয়েছে।

আমদানি করা ফোন: আগে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ, যা কমিয়ে এখন ১০ শতাংশ করা হয়েছে। এর ফলে সামগ্রিক করভার ৬১.৮০ শতাংশ থেকে কমে ৪৩.৪৩ শতাংশে নেমে আসবে।

স্থানীয় উৎপাদন: দেশে যারা মোবাইল ফোন উৎপাদন করেন, তাদের জন্য কাস্টমস শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
কেন এই সিদ্ধান্ত?

শফিকুল আলম জানান, বর্তমানে বিদেশ থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত বা ‘ইউজড’ মোবাইল ফোন দেশে আনা হয়। এগুলো কিছুটা মেরামত (রিফারবিশড) করে বাজারে বিক্রি করা হয়, যার ফলে সাধারণ ক্রেতারা প্রতারিত হন এবং সরকারও বড় অঙ্কের রাজস্ব হারায়।

নতুন এই শুল্ক ছাড়ের ফলে সরকার আশা করছে দেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং এগুলোর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।

পাশাপাশি মোবাইল ফোন শিল্পে আরও বিনিয়োগ আসবে এবং স্থানীয় ইন্ডাস্ট্রি আরও প্রসারিত হবে। বৈধ পথে ফোন আমদানির পরিমাণ বাড়বে, যা ক্রেতাদের গুণগত মানের নিশ্চয়তা দেবে।

এই সিদ্ধান্তের ফলে নতুন বছরে দেশের স্মার্টফোন বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং গ্রাহকরা আগের চেয়ে কম দামে ভালো মানের ফোন কিনতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

এআরএস
আমদানি নীতি আদেশ (আইপিও) সংশোধনের মাধ্যমে রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারকদের জন্য সুতা ও কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার।
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যিক শুল্ক ব্যবস্থায় বাংলাদেশ সর্বনিম্ন ১০ শতাংশ শুল্কহার পেয়েছে। এর ফলে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় মার্কিন বাজারে...
দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর