চট্টগ্রামে জয়নাল নামে এক ফল ব্যবসায়ীকে গলাকেটে হত্যায় স্ত্রীসহ তিন জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৪ জুলাই) দুপুরে অষ্টম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এইচএম শফিকুল ইসলাম এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- নিহত জয়নালের স্ত্রী রিমা আক্তার এবং তার দুই সহযোগী শাহাদাত হোসেন ও আবদুল কাইয়ুম।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১০ এপ্রিল সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের তেলিপাড়া এলাকায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ফল ব্যবসায়ী জয়নাল আবেদীনকে তার ঘরে জবাই করে হত্যা করা হয়। ঘটনার পরদিন পুলিশ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে নিহতের ভাই মহিউদ্দিন সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে জয়নালের স্ত্রী রিমা আক্তার, সহায়তাকারী শাহাদাত হোসেন ও আবদুল কাইয়ুমকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। ২০২৩ সালের ১১ মে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
পরে ১১ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
কনে না দেখানোয় ঘটকের প্রাণ নিলেন হবু বর