যুবদল নেতার টর্চার সেলে দম্পতিকে নির্যাতন

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১০:৩৯ পিএম

নওগাঁর মহাদেবপুরে যুবদলের নেতা রুহুল আমিনের বিরুদ্ধে নার্সারী ব্যবসায়ী মিঠুন চৌধুরীকে অপহরণের পর নির্যাতনের অভিযোগ উঠেছে। 

আলাদা করে বানানো টর্চার সেলে তিন দিন আটকে রেখে তাকে নির্যাতন করার অভিযোগ করেছেন তার স্ত্রী। স্বামীকে উদ্ধার করতে গেলে, কেটে ফেলা হয় তার মাথার চুল। 

চারজনকে আসামি করে মামলার পর দুই জনকে আটক করা হলেও পালিয়ে আছে, প্রধান আসামি রুহুল আমিন। 

রুহুল আমিন উপজেলা যুবদলের নেতা হলেও, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এলাকায় বেপরোয়া হয়ে ওঠে। মাদকের আসরে জিম্মি করে সর্বস্ব হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত ১৫ আগস্ট সকালে নার্সারি ব্যবসায়ী মিঠুন চৌধুরীকে তুলে নিয়ে যায়, মহাদেবপুর যুবদল নেতা রুহুল আমিনের লোকজন। 

এমন অভিযোগ করে মিঠুনের স্ত্রীর শ্যামলী রাণী জানান, রুহুলের টর্চার সেলে মিঠুনকে আটকে রাখা হয়। মোবাইল ফোনে মুক্তিপণ চাওয়া হয় ১০ হাজার টাকা।

আরও পড়ুন: সাংসদ স্টিকার লাগিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন এক স্থানীয় নেতা!

শ্যামলী রাণী তার শাশুড়ির গলার সোনার মালা বন্ধক রেখে বিকাশে ১০ হাজার টাকা পাঠান। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। বরং আরও টাকা দাবি করা হয়। 

দু’দিন পর টর্চার সেলে স্বামীর কাছে যান স্ত্রী শ্যামলী রাণী। তখন নির্যাতন চলে তার উপরও, এমনটা জানান শ্যামলী। তিনি জানান, যুবদল নেতার লোকজন তা চুল কেটে দেয়।  

খবর পেয়ে, মারাত্মক আহত অবস্থায় শ্যামলী ও তার স্বামীকে রুহুলের টর্চার সেল থেকে উদ্ধার করে পুলিশ। পরে, এই ঘটনায় চারজনকে আসামি করে মামলা করা হয়। 

পুলিশ, অভিযুক্ত যুবদল নেতা রুহুল আমিনের দুই স্ত্রী রুবাইয়া আকতার বৃষ্টি (২২) ও মুক্তা পারভীনকে (২১) গ্রেপ্তার করেছে। মূল আসামি রুহুল পলাতক।

এদিকে, উপজেলা পর্যায়ে টর্চার সেলের খবর শুনে রীতিমতো বিষ্মিত এলাকাবাসী। সবাই চেয়েছেন ঘটনার সুষ্ঠু বিচার। 

আহত মিঠুন ও শ্যামলীকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


একাত্তর/আরএইচ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
বাজেটের ঠিক আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪...
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
কিংবদন্তি বর্ষীয়ান রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে দলমত-নির্বিশেষে হাজারও মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে। 
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর