কেমন আছেন গণপিটুনিতে নিহত সেই রেনুর সন্তানরা? 

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৬:৩৪ পিএম

২০১৯ সালে সারাদেশে ২১টি গণপিটুনির ঘটনায় প্রাণ হারিয়েছে পাঁচজন। এর মধ্যে সবচেয়ে আলোচিত বাড্ডায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে রেনুর মৃত্যু। মেয়ে হত্যার বিচার না দেখেই পরপারে পাড়ি জমিয়েছেন তার মা।  

রেনুর সন্তান দুই নানীকে হারিয়ে আবারও হয়েছেন অভিভাবক হারা। খালা নাজমুন নাহারের কাছেই তুবা আর তাহসিন বড় হচ্ছে। মামলার রায় হলেও সমাধান হয়নি ক্ষতিপূরণের। 

পদ্মা সেতু নির্মাণে লাগবে শিশুর মাথা। এমন গুজবে বাড্ডায় ২০১৯ সালের ২০ জুলাই, উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেয়ের ভর্তির খোঁজ নিতে গিয়ে গণপিটুনিতে মারা যান তাসলিমা বেগম রেনু।

১০ বছরের তুবা আর ১৭ বছরের তাহসিন আজও এই ছবিতেই খুঁজে ফেরে মায়ের স্মৃতি। মাকে হারিয়ে নানি সফুরা বেগমই ছিলো ওদের অভিভাবক। সেই নানিও আও অন্যভুবনে মা রেনুর কাছে ।

পাঁচ বোন এক ভাইর মধ্যে রেনু ছিলো সবার ছোট। পিঠাপিঠি বড় হওয়া বোন নাজমুন নাহার নাজমার কাছেই তুবা আর তাহসিন বড় হচ্ছে। তাকেই মা বলে ডাকে। 

পুরো পরিবারটি সেই ভয়াবহ ঘটনার আতঙ্ক থেকে বেরিয়ে আসেত পারেনি। তুবা পড়ছে শাহীন স্কুলে। মায়ের স্মৃতি তার কাছে ঝাপসা হয়ে উঠছে। ছবি আকে নিজের মতই থাকে।

আগামী বছরের এসসসি পরীক্ষার্থী তাহসিন আল মাহিদ ভুলতে পারেনি মা রেনুকে। মাঝে মাঝেই চলে যায় বাড্ডার সেই স্কুলে। মায়ের অমানবিক মৃত্যুর স্মৃতি সে ভোলেনি।

অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে তখন হত্যা মামলা করেন রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু। ৫ বছর পর মামলা হলেও রায়ে সন্তুষ্ট নন পরিবার। একই সাথে রেনুর পরিবারকে সরকারিভাবে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিটও হয়েছিলো। 

ঝুলে আছে সেই বিচারও। একটি গুজব তাদের পৃথিবীকে শূন্য করে দিয়েছে। তুবা আর তাসনিমের তাই আবেদন মানুষ যেন গুজবে কান না দেয়।

এআরএস
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানীর উত্তরায় ইলেকট্রনিকস মেরামতের টিনের চালওয়ালা একটি ছোট দোকান। কিন্তু সেই দোকানের ব্যাংক হিসাবেই মাত্র চার দিনে লেনদেন হয়েছে দেড় কোটি টাকা।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর