মিরপুরে ডাকাতি, সাবেক দুই সেনা সদস্যসহ আটক চার

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১১:২৮ এএম

রাজধানীর মিরপুর ডিওএইচএসে একটি বাসায় ডাকাতির ঘটনায় সাবেক দুই সেনা কর্মকর্তাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ জুলাই) বিকেলে ডিওএইচএসের ১১ নম্বর সড়কের ওই বাসায় ডাকাতি হয়। 

আটক চারজনের মধ্যে দুই অবসরপ্রাপ্ত সেনাসদস্য– লেফটেন্যান্ট ইফতেখার ও করপোরাল মুকুল রয়েছেন।

আতকের সময় তাদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন, সোনা ও হীরার গয়না, ল্যাপটপ, ঘড়িসহ ডাকাতির মালামাল জব্দ করা হয়েছে। 

বাসার মালিক জানান, ঘরে অবৈধ অস্ত্র আছে অভিযোগ তুলে বাসায় ঢুকে তারা। এরপর বাসার মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে যায়। পরে এলাকার লোকজন ধাওয়া করে একটি গাড়িসহ ওই চারজনকে আটক করে। 

মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সালেহ মো. জাকারিয়া বলেন, মিরপুর ডিওএইচএসে একটি বাসায় ডাকাতির ঘটনায় চারজনকে আটক করে থানায় দিয়েছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, ভুক্তভোগীর ভাড়াটিয়ার ছেলের সঙ্গে এক উবার চালকের সখ্য ছিলো। সেই চালকই ডাকাত দলের সদস্যদের ওই বাসায় নিয়ে যান। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর