স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৭:০৭ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এ-সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এ সভা অনুষ্ঠিত হয়।

বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান আসিফ মাহমুদ। 

তিনি বলেন, ২০১৫ সালে ফ্যাসিবাদী সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অংশগ্রহণের সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী আইন সংশোধন করা হয়। এবার সংস্কার কমিশনের পক্ষ থেকে বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীক বাদ দেয়ার সুপারিশ করে। 

তিনি আরও বলেন, এর প্রেক্ষিতে সিটি কর্পোরেশন আইন ২০১৫ এর ৩২ এর ক ধারা, পৌরসভা আইন ২০১৫ এর ২০ এর ক ধারা, উপজেলা পরিষদ আইন ২০১৫ এর ১৬ এর ক ধারা এবং ইউনিয়ন পরিষদ আইন ২০১৫ এর ১৯ এর ক ধারা- এই ধারাগুলো বিলুপ্ত করার প্রস্তাব আজ উত্থাপন করা হয় এবং উপদেষ্টা পরিষদ তা অনুমোদন করে। 

আসিফ মাহমুদ বলেন, এর ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই, এখন থেকে আলাদা আলাদা প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে। তিনি মনে করেন এর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি কমে আসবে এবং যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের যোগ্যতার ভিত্তিতে জিতে আসতে পারবেন।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকার সংশোধনী অনুমোদন হওয়ার প্রেক্ষিতে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে হবে কি-না এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, চলমান সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এই সংশোধনী আনা হয়েছে। তবে আগে-পরে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে, তা সম্পূর্ণ জাতীয় ঐকমত্যের বিষয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের ঐকমত্যের উপর এটি পুরোপুরি নির্ভর করে। সূত্র- বাসস। 

আরবিএস
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনা নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী ঢাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সমন্বিতভাবে একাধিক স্বল্প ও দীর্ঘমেয়াদি উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর