টাকা ভাগাভাগির দ্বন্দ্বে সামনে এলো ভুয়া জুলাই শহীদের তথ্য

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১২:৪৪ পিএম

জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ না নিয়েও বশির সরদার (৪০) নামের এক মৃত ব্যক্তির নাম শহীদ তালিকায় অন্তর্ভুক্তের ঘটনা ঘটেছে। পরবর্তীতে সরকার থেকে পাওয়া অনুদানের টাকার ভাগ নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে ফাঁস হয় মূল ঘটনা।

ভাগের অংশ থেকে বঞ্চিত হয়ে নিহত বশিরের বড় ভাই নাসির সরদার গত ২২ জুলাই জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। ওই অভিযোগে বশিরের সরদারের মারা যাওয়ার প্রকৃত ঘটনা তুলে ধরেন তিনি।

নিহত বশির সরদার পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিশাখালি গ্রামের সেকান্দার সরদারের ছোট ছেলে। তিনি জেলা শহরের পৌর নিউমার্কেট এলাকায় চায়ের দোকান চালাতেন।

ভাইয়ের অভিযোগের পর পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন শহীদের তালিকা থেকে নিহত বশিরের নাম বাতিল ও সরকার থেকে দেয়া সঞ্চয়পত্র স্থগিতের সুপারিশ করে মন্ত্রী পরিষদ সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন।

মন্ত্রী পরিষদ সচিবের কাছে পাঠানো চিঠিতে ডিসি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাইয়ের প্রথম দিকে পায়ে লোহা বিদ্ধ হয়ে বশির সরদার আহত হন। ওই বছরের ১৫ নভেম্বর তিনি মারা যান। কিন্তু বশির সরদারের পরিবার অনুদান পেতে গত বছরের ৩ আগস্ট তাকে গণঅভ্যুত্থানে আহত দেখিয়ে ঢাকায় চিকিৎসা নেন। এরপর শহীদের তালিকার তার নাম অন্তর্ভুক্ত করানো হয়।

পটুয়াখালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম সালমান একাত্তরকে বলেন, গত বছরের ৩ জুলাই পায়ে লোহা ঢুকে আহত হন বশির সরদার। এরপর তাকে ঢাকায় চিকিৎসা করানোর সময় জুলাই আন্দোলনে অংশগ্রহণের তথ্য লিপিবদ্ধ করার পরিবার। পরে জেলা প্রশাসন থেকে দুই লাখ এবং সরকার থেকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হয় ওই পরিবারকে।

এছাড়াও জামায়াতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন থেকে সহায়তা করা হয় বশির সরদারের পরিবারকে।

পরবর্তীতে এই অনুদানের অংশ নিয়ে পরিবারে দ্বন্দ্ব দেখা দেয়। ওই দ্বন্দ্বে জেরে গত ২২ জুলাই বশিরের বড় ভাই নাসির সরদার মূল ঘটনা উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। এরপর ২৩ জুলাই জেলা প্রশাসক একটি সভার মাধ্যমে নিহত বশিরের নাম শহীদের তালিকা থেকে বাতিল চেয়ে মন্ত্রী পরিষদ সচিবের কাছে চিঠি পাঠান। 

নিহত বশিরের স্ত্রী রেবা আক্তার জানান, গত বছরের ৩ জুলাই জেলা শহরের চৌরাস্তা থেকে বাসায় ফেরার পথে পায়ে লোহা ঢুকে তার স্বামী মারাত্মকভাবে আহত হন। এতে পায়ে পচন ধরে গেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয় তাকে। স্বামীর চিকিৎসা করাতে অনেক ধারদেনা ও ঋণ করতে হয়েছে তাকে। কিন্তু ওই বছরের ১৫ নভেম্বর ঢাকা থেকে বাড়ি নিয়ে আসার পথে তার স্বামী মারা যান।

বশিরের স্ত্রী বলেন, স্বামী মারা যাওয়ার পর দুই সন্তানের ভরণপোষণ নিয়ে তিনি একপ্রকার অসহায় হয়ে পড়েন। পরে বশিরের বড় ভাই নাসির সরদার প্ররোচনায় সরকারি অনুদান পেতে ভুল তথ্য দিয়ে শহীদের তালিকায় তার স্বামীর নাম অন্তর্ভুক্ত করতে বাধ্য হন। কিন্তু এক পর্যায় অনুদানের একটি বড় অংশ দাবি করে বশিরের বাবা-মা ও ভাই। তাদের টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে ডিসির কাছে অভিযোগ করে।

নিহত বশিরের বড় ভাই নাসির সরদার গত ২২ জুলাই জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

নিহত বশিরের বড় ভাই নাসির সরদারের দাবি, তার ছোট ভাই বশির গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত হননি। কিন্তু আহত ঘটনায় তাকে চিকিৎসা করাতে অনেক টাকা খরচ হয়েছে। তাই সরকারি অনুদান পেতে শহীদের তালিকা নাম অন্তর্ভুক্ত করানো হয়। পরবর্তীতে তিনি তার অপরাধ বুঝতে পেরে জেলা প্রশাসকের কাছে আবেদন করে প্রকৃত ঘটনা তুলে ধরেন।

নিহত বশিরের বাবা সেকান্দার সরদার বলেন, তার ছোট ছেলে বশির আহত হওয়ার পর চিকিৎসা করাতে তিনি পাঁচ লাখ খরচ করেছেন। কিন্তু সরকারের দেয়া অনুদানের ১২ লাখ টাকা তার পুত্রবধূ (বশিরের স্ত্রী) রেবা আক্তার একাই ভোগ করছেন। যে কারণে তার বড় ছেলে প্রকৃত ঘটনা উল্লেখ করে ডিসির কাছে অভিযোগ করেছে।

একাত্তর/আরএ
জুলাই স্মৃতি জাদুঘর খুব শিগগিরই খুলে দেওয়া হবে জানিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন কমিটিও গঠন করা হয়েছে। 
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দু'টি আলাদা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ফ্যাসিস্টের দোসর ও জুলাই হত্যা মামলার আসামি আখ্যা দিয়ে ফখরুল ইসলামকে নোয়াখালী-৫ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাহারে বিএনপিকে উকিল নোটিশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর