'ভোলা টাইমস' এর সম্পাদক গ্রেপ্তার

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০:৩৯ পিএম

সংবাদ পত্রের বিপণন কর্মীকে মারধর ও একটি মাদক মামলায় ভোলার স্থানীয় দৈনিক 'ভোলা টাইমস' এর সম্পাদক মো. আলী জিন্নাহ রাজিব কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ আগস্ট) গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তার আমানত পাড়ায় অবস্থিত বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জাম, দুই বোতল চোলাই মদ, বিদেশি মদের খালি বোতল, বিয়ারের খালি ক্যান, ৩টি ল্যাপটপ, সিসি ক্যামেরা, একটি ডেক্সটপ উদ্ধার করে। 

ভোলা থানার পরিদর্শক আরমান জানান, আদালতের নির্দেশে পুলিশ রাজিবের বাসায় অভিযান চালায়। 

এদিকে সংবাদ সম্মেলন ও মানবন্ধন এর মাধ্যমে রাজীবের বিচার ও শাস্তি দাবি করেছে জেলা সংবাদ পত্র হকার্স ইউনিয়ন। 

আরও পড়ুন: সালমানকে আটকে দিয়ে পুরস্কৃত নিরাপত্তা কর্মী

image


পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২২ আগস্ট রবিবার রাতে হকার মাকসুদুর রহমান ও মো. আসলামকে নিজ অফিসে ডেকে নিয়ে মারধর করেন ভোলা টাইমস এর সম্পাদক রাজিব। এসময় লোহার রড় দিয়ে পিটিয়ে মাকসুদের হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ করা হয়। পত্রিকা বিক্রীর টাকা না দেওয়ায় দুই হকারকে মারধর করা হয় বলে জানা যায়। 

এ ঘটনায় ২৪ আগস্ট মঙ্গলবার হকার মাকসুদ বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় সে রাতেই পুলিশ তাকে আটক করে। 

এদিকে বুধবার দুপুরে জেলা হকার্স ইউনিয়ন ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রাজিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। সংবাদ সম্মেলণে হকার্স ইউনিয়নের সভাপতি মোখলেসুর রহমান সুমন, সম্পাদক মো. মনিরসহ অন্যান্য হকাররা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: খন্দকার মোশতাকের পুত্র ও নাতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

image


এসময় মামলার বাদী মাকসুদুর রহমান অভিযোগ করে বলেন, সংবাদ পত্রের আড়ালে রাজিব মাদক ব্যবসা করেন। 

পরে প্রেসক্লাবের সামেন একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে হকাররা বিক্ষোভ মিছিল করে। 

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন সাংবাদিকদের জানান, থানায় মাকসুদ বাদী হয়ে মঙ্গলবার একটি মামলা করেছেন। আর বুধবার রাজিবের বাসা থেকে উদ্ধারকৃত মাদকের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। ২ মামলায় তাকে বিকালে আদালতে পাঠানো হয়েছে। 

image



একাত্তর/আরএইচ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
কোনো আগাম সতর্কতা ছিল না, আকাশে মেঘের ঘনঘটা কিংবা বৃষ্টির ফোঁটাও ছিল না। দৈনন্দিন স্বাভাবিক কাজকর্মেই ব্যস্ত ছিলেন নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকার মানুষ। কিন্তু মুহূর্তের মধ্যেই যেন নেমে এল...
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ ও মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করে এসেছি। আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ। দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত্বপালন করে যাবো।
প্রলয়ঙ্করী বন্যার পর এবার চীন-নেপাল সীমান্তবর্তী চীনের জাইরং কাউন্টিতে তৈরি হয়েছে মারাত্মক দ্বিতীয় দফা বিপর্যয়ের শঙ্কা। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, টানা তিন দিনের সম্ভাব্য...
সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার। সে জন্য বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর