পুলিশে জানিয়েও রক্ষা হলো না, পটুয়াখালীতে দুই সাংবাদিককে জখম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

হামলার আশঙ্কা জানিয়ে আগে থেকেই পুলিশকে অবহিত করা হলেও শেষ রক্ষা হয়নি। পটুয়াখালী পৌর শহরের সামনে ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে অতর্কিত হামলা চালিয়ে দুই সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। 

শনিবার (৭ নভেম্বর) রাতে সংঘটিত এই ঘটনায় আহত সাংবাদিকেরা বর্তমানে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন- দৈনিক কালবেলার প্রতিনিধি ও পটুয়াখালী প্রেস ক্লাবের সদস্য রাজীব দেবনাথ এবং দৈনিক আজকের খবরের সাংবাদিক ইয়াহিয়া শাকুর।

আহত সাংবাদিক রাজীব দেবনাথ অভিযোগ করেন, শনিবার রাত ৯টার দিকে শহরের সবুজবাগ এলাকার হাসান মোল্লা ওরফে ‘ঘাউরা হাসান’ ও তার সহযোগীরা ধারালো রামদা, চাপাতি ও লোহার পাইপ নিয়ে তাদের ওপর হামলা চালান। হামলায় রাজীবের মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। অন্যদিকে ইয়াহিয়া শাকুরের ডান হাতের কবজিতে রামদার কোপে গুরুতর জখম হয়।

রাজীব দেবনাথ আরও দাবি করেন, হামলার আশঙ্কার কথা বুঝতে পেরে তিনি আগেই মুঠোফোনে পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে হামলাকারীরা তাদের আহত অবস্থায় সড়কে ফেলে রেখে চলে যাওয়ার পর সহকর্মী ও স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে।

এর আগেও সংবাদ প্রকাশকে কেন্দ্র করে অভিযুক্ত হাসান মোল্লা তার ওপর হামলা চালিয়েছিলেন বলে জানান রাজীব। ওই ঘটনায় তিনি পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগও দিয়েছিলেন। আগের সেই ঘটনার জেরে আবারও এই হামলার শিকার হতে হলো বলে দাবি করেন তিনি। এছাড়া হামলার আগে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করা হয়েছিল বলেও জানান তিনি। তবে এ বিষয়ে অভিযুক্ত হাসান মোল্লার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই পুলিশ পটুয়াখালী হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে জানা গেছে, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সাংবাদিকদের ওপর এ ধরনের নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তারা ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, আহত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

একাত্তর/এসি
পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে সম্মাননা সনদ গ্রহণ করেছেন...
পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরের প্রধান খালের সংস্কার ও উন্নয়নকাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। নির্ধারিত মেয়াদ দুই দফা বাড়ানো হলেও তিন বছর ধরে ঝুলে আছে প্রকল্পের কাজ। পাউবো বলছে, খালের দেড় কিলোমিটার...
পটুয়াখালীর মির্জাগঞ্জে পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজের দুই দিন পর ইসরাত জাহান যুথি (১৬) নামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি স্বামী রাসেল মাহমুদ বয়াতীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 
সুন্দরবনের দুবলার চরের আলোরকোল এলাকা থেকে নিখোঁজের ৩৫ ঘণ্টা পর মো. রিয়াজ আহমেদ (২৮) নামের এক পর্যটকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। 
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত এক নভেম্বর ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি গঠনের পর ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমিটি পুনর্গঠিত করলো বিএনপি।
ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদীয় আসনের সংসদ সদস্যের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের প্রতিবাদে ডাকা সড়ক ও রেলপথ অবরোধ সাড়ে চার ঘণ্টা পর প্রত্যাহার করেছেন বিক্ষুব্ধ...
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এক হবার জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর