খন্দকার মোশতাকের পুত্র ও নাতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১০:৫৫ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাক আহমেদ এর ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু ও নাতি খন্দকার ইফতেখার আহমেদ শাদ এর বিরুদ্ধে কুমিল্লার একটি আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। 

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পরিবারের সদস্যদের সম্পত্তি বিক্রি ও আত্মসাতের চেষ্টাসহ নানা অভিযোগে দায়ের করা মামলায় কুমিল্লার ৩ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মাহবুব খান ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

মামলার বাদী ওই সম্পত্তির ওয়ারিশ ও খন্দকার মোশতাকের ভাগিনা খন্দকার জাবির আহমেদ সরোয়ার। 

বুধবার (২৫ আগস্ট) বিকেলে আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইফতেখার হোসেন। 

আরও পড়ুন: রাত থেকে বন্ধ হচ্ছে পাবজি, ফ্রি-ফায়ার

image


মামলার বাদী খন্দকার জাবির আহমেদ সারোয়ার জানান, মোশতাকপুত্র ইশতিয়াক পূর্বপুরুষের সম্পত্তি দখলে রাখতে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেন। এরি মধ্যে সে বেশ কিছু সম্পত্তি জাল দলিল ও ভুয়া স্বাক্ষরে বিক্রয় করে দেন। 

এতে সম্পত্তির উত্তরাধিকার হিসেবে অংশীদারিত্ব পেতে তিন জনকে আসামি করে গত বছরের সেপ্টেম্বরে মামলাটি দায়ের করেন তিনি। মামলায় ইশতিয়াক, তার ছেলে ইফতেখার ও কেয়ার টেকার নিজামুদ্দিনকে আসামি করা হয়। 

তিনি আরো বলেন, বর্তমানে ইশতিয়াক ও ইফতেখার দুই পিতা-পুত্র কানাডায় পলাতক রয়েছে। 

সম্পত্তির আরেক ওয়ারিশ কাজী রেহা কবির বলেন, বঙ্গবন্ধুর খুনী মোশতাক তার নানার পরিবারের সদস্য হলেও আদর্শগত কারণে তাদের সাথে পারিবারিক সম্পর্ক নেই। পলাতক আসামিদের অবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তিনি। 

image


আরও পড়ুন: 'রাজনীতিকরা সিদ্ধান্ত দিবেন, কর্মকর্তারা বাস্তবায়ন করবেন'

এদিকে মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইফতেখার হোসেন জানান, আসামি খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু ও তার ছেলে খন্দকার ইফতেখার আহমেদ শাদ পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আদালত মঙ্গলবার বিকালে গ্রেফতারী পরোয়ানা জারি করে, আদেশের বিষয়টি বুধবার বিকালে নিশ্চিত হওয়া গেছে। 

দাউদকান্দি মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, মামলার আসামি ইশতিয়াক ও ইফতেখার বিদেশে পলাতক আছেন। গ্রাপ্তারি পরোয়ানা হাতে পেলে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

image



একাত্তর/আরএইচ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
কোনো আগাম সতর্কতা ছিল না, আকাশে মেঘের ঘনঘটা কিংবা বৃষ্টির ফোঁটাও ছিল না। দৈনন্দিন স্বাভাবিক কাজকর্মেই ব্যস্ত ছিলেন নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকার মানুষ। কিন্তু মুহূর্তের মধ্যেই যেন নেমে এল...
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ ও মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করে এসেছি। আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ। দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত্বপালন করে যাবো।
প্রলয়ঙ্করী বন্যার পর এবার চীন-নেপাল সীমান্তবর্তী চীনের জাইরং কাউন্টিতে তৈরি হয়েছে মারাত্মক দ্বিতীয় দফা বিপর্যয়ের শঙ্কা। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, টানা তিন দিনের সম্ভাব্য...
সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার। সে জন্য বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর