ভারতের ওপর ২৫% শুল্ক ও অতিরিক্ত জরিমানা ঘোষণা ট্রাম্পের

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৭:৫০ পিএম

আগামী এক আগস্ট থেকে ভারত থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ভারতকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করলেও রাশিয়া থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম এবং তেল কেনার জন্য ভারতের ওপর একটি অতিরিক্ত জরিমানাও আরোপ করা হবে বলেও জানান তিনি। তবে এর পরিমাণ এখনও নির্দিষ্ট করা হয়নি। খবর এনডিটিভির।

ট্রাম্প বুধবার (৩০ জুলাই) তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই সিদ্ধান্ত জানান। তিনি লেখেন, ভারত আমাদের বন্ধু হলেও, তাদের শুল্কহার বিশ্বের সর্বোচ্চের মধ্যে একটি এবং তারা সবচেয়ে জটিল ও বিরক্তিকর অমুদ্রিত বাণিজ্য বাধাগুলো তৈরি করে।

ট্রাম্পের আরও অভিযোগ, ভারত ও চীন রাশিয়ার যুদ্ধের জন্য অর্থ দিয়েছে, যে যুদ্ধ তিনি দাবি করেছেন ২৪ ঘণ্টার মধ্যে শেষ করতে পারেন।

ট্রাম্প বলেন, ভারত আমাদের বন্ধু হলেও আমরা তাদের সঙ্গে তুলনামূলকভাবে কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক হার অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চ। এছাড়া তারা রাশিয়া থেকে তাদের বেশিরভাগ সামরিক সরঞ্জাম ক্রয় করে এবং রাশিয়ার শক্তির বৃহত্তম ক্রেতা। এমন সময়ে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক। তাই ভারতকে এক আগস্ট থেকে ২৫ শতাংশ শুল্ক এবং অতিরিক্ত জরিমানা দিতে হবে।

এই ঘোষণার আগে ট্রাম্প স্কটল্যান্ডে গলফ ছুটি থেকে ফিরে সাংবাদিকদের বলেন, ভারত একটি ভালো বন্ধু... কিন্তু তারা প্রায় অন্য যেকোনো দেশের তুলনায় বেশি শুল্ক আরোপ করে... এটা করা যায় না।

এই ঘোষণা এমন সময়ে এসেছে যখন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সোমবার জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের ভারতের সঙ্গে আলোচনার জন্য আরও সময় প্রয়োজন, যাতে ভারতের বাজারে আমেরিকান রপ্তানির জন্য আরও সুযোগ তৈরি করা যায়। আলোচনা দুগ্ধ ও কৃষি খাতে মার্কিন দাবির কারণে বাধাগ্রস্ত হয়েছে, কারণ আমেরিকান পণ্য ভারতীয় কৃষকদের ওপর প্রভাব ফেলতে পারে।

গত সপ্তাহে একটি সূত্র জানিয়েছে, সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে দুটি দেশ একটি ‘মিনি ডিলে'র কাছাকাছি পৌঁছেছে।

একাত্তর/এসি
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর