কক্সবাজারে এনসিপির পাঁচ নেতা, হোটেলের সামনে বিএনপির বিক্ষোভ

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৪:৪৬ পিএম

কক্সবাজারে রয়েল টিউলিপ হোটেলের সামনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। তারা বলেছেন, দেশের বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্ত সহ্য করা হবে না।

জানা গেছে, ওই হোটেলেই অবস্থান করছেন কক্সবাজারে ঘুরতে যাওয়া এনসিপির পাঁচ নেতা। তারা হলেন, দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

এর আগে এনসিপি নেতাদের কক্সবাজার সফরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের আলোচনা হয়। শোনা যাচ্ছে, ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। আর এনসিপি নেতারা তার সঙ্গে দেখা করেছেন।

বিক্ষোভে অংশ নেয়া স্থানীয় বিএনপির এক নেতারা একাত্তরকে বলেন, আমরা খবর পেয়েছি এনসিপির কিছু নেতা এবং বিদেশি এজেন্সির কিছু লোক এখানে এসেছেন। তারা গোপন বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। তাই আমরা প্রতিবাদ জানাতে এখানে এসেছি। তারা কেনো এমন একটা রক্তাক্ত দিনে এখানে আসবেন, তা নিয়ে আমরা সন্দিহান।

তবে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, পিটার হাসের সঙ্গে তাদের কারো দেখা হয়নি। বিষয়টি গুজব।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করেছেন, একটি গণমাধ্যম থেকে গুজব ছড়ানো হয়েছে। এই বিষয়ে তাদের কিছু জানা নেই।

নাসীরুদ্দীন পাটওয়ারী একাত্তরকে জানান, হাসনাত আবদুল্লাহ গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি সুস্থ হওয়ার পর সোমবার রাতে তারা কক্সবাজার ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ এ সফরে অংশ নেন।

একাত্তর/আরএ
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর