জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় যা জানালো জামায়াত

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০২:২৯ পিএম

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময়সীমা নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ বলে মন করে দলটি। 

বুধবার (৬ আগস্ট) রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মাদ তাহের এ কথা জানান।

নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠুভাবে ভোট আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

দলের নায়েবে আমির জানান, প্রধান উপদেষ্টা সব দলের সাথে আলাপ করে ভোটের তারিখ ঘোষণা না করে একটি দলের সাথে বৈঠক করে তারিখ ঘোষণা করলেন। এটা জুলাই রাজনীতির পরিপন্থি। 

এসময় নির্বাচনের আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিও জানান তিনি। 

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মাদ তাহের বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে। ভোটের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। 

এদিকে জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জনগণ এতে হতাশ হয়েছে। 

এছাড়াও পরবর্তী সরকারের হাতে জুলাই ঘোষণা বাস্তবায়নের দায়িত্ব দেয়া জুলাই চেতনার পরিপন্থি বলেও মনে করেন তিনি।  

এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হবে, যেন রমজানের আগেই ভোটগ্রহণের ব্যবস্থা করা যায়।

আরবিএস
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সারাদেশের সিএনজি পাম্পগুলোতে চলমান সংকটের আশু সমাধানে সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা বা নীতিনির্ধারকের দায়িত্বে থাকলেও সেই দলে যোগ না দিলে পরবর্তীতে ইতিহাস থেকে নাম মুছে ফেলা হয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা...
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অন্যায় একসাথে চলবে না, নৈতিকতার প্রশ্নে জামায়াতে কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর