ভারত কেন শেখ হাসিনাকে পুশব্যাক করেছে না— প্রশ্ন রিজভীর

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৭:০৪ পিএম

দেশ থেকে পালিয়ে গেলেও শেখ হাসিনার ষড়যন্ত্র এখনও থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ভারত এত পুশব্যাক করছে, তাহলে শেখ হাসিনাকে কেন পুশব্যাক করেছে না?

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, পুরো জাতিকে কলঙ্কিত করে ক্ষমতার চেয়ারে বসে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ থেকে পালিয়ে গেলেও শেখ হাসিনার ষড়যন্ত্র থেমে নেই।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ থেকেই শেখ হাসিনা উল্টাপাল্টা কথা বলছেন। পরিবার ছাড়া তিনি দেশের কাউকে ভালোবাসতেন না। 

দেশের জন্য যদি এত কিছুই করে শেখ হাসিনা, তাহলে কলকাতায় কেন দলের অফিস করতে হলো? কেন ছেড়ে পালাতে হলো? সাংবাদিকদের সামনে এসব প্রশ্নও রাখেন তিনি। 

বিএনপি কখনোই মন্দির ভাঙেনি উল্লেখ করে এ বিএনপি নেতা বলেন, শেখ হাসিনা নিজেদের কর্মীদের দিয়ে মন্দিরে হামলার ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার সময়ে বিএনপির সমর্থক হিন্দু ধর্মাবলম্বী সরকারী চাকুরীজীবীরাও বৈষম্যের শিকার হয়েছেন। কেউ ক্রোধ থেকে বাঁচতে পারেনি।

কলকাতা অফিস থেকে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর