তিন ছিনতাইকারীকে ধরলো ট্রাফিক পুলিশ

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১০:০৯ এএম

রাজধানীর সবুজবাগ এলাকার মানিকনগর ক্রসিংয়ে একটি রিকশা আটকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক মতিঝিল বিভাগ।

আটকরা হলো- শহিদুল ইসলাম (২০), নাহিদ (২০) ও জীবন (২১)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (৮ আগস্ট) এ তথ্য জানানো হয়।

ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সবুজবাগ ট্রাফিক জোনের মানিকনগর ক্রসিংয়ে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট খোন্দকার অহিদুজ্জামান রাজিবসহ তার সঙ্গীয় ফোর্স। হঠাৎ রাস্তার পূর্ব পাশ থেকে চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন তিন ছিনতাইকারী পুলিশ পরিচয় দিয়ে একটি রিকশার যাত্রীর কাছ থেকে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে।

তাৎক্ষণিক তারা ছিনতাইকারীদের হাতেনাতে আটক করেন।

আটক ছিনতাইকারীদের মুগদা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর