পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০:৩১ পিএম

পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত কিশোরের নাম বাদশা শেখ (১৫)। 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে বারোটায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর কর্নেশনা এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত বাদশা শেখ গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া ইউনিয়নের আইন উদ্দিন শেখের পাড়া এলাকার নুরু শেখের ছেলে।

আরও পড়ুন: ড্রেনে পড়ে নিখোঁজ সেই ব্যক্তির খোঁজ মেলেনি এখনও

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য গফুর মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে ছোট একটি নৌকায় করে বরশি দিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যায় বাদশা। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি ও  বজ্রপাত হচ্ছিল। হঠাৎ এক বজ্রপাতে বাদশা গুরুতর আহত হয়ে নৌকাতেই মারা যায়।

তিনি আরো জানান, এ ঘটনায় স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাদশার নীজ বাড়িতে নিয়ে আসে। 


একাত্তর/আরএইচ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর