নেত্রকোনায় দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৭:১৩ পিএম

নেত্রকোনায় বিএডিসি সেচ বিভাগের পরিত্যক্ত ভবন ভাঙার সময় দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুই জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে জেলা নেত্রকোনা শহরের বিএডিসি সেচ অফিসে ভেতরে পরিত্যক্ত ভবন ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মো. দিপু মিয়া (৪০), মো. হান্নান মিয়া (৪০), মো. ছালাম মিয়া (৪০)। আহতরা হলেন- হাসান মিয়া (৩৬), সাইকুল মিয়া (৩৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন ধরে পুরাতন ভবনগুলো ভাঙার কাজ চলছিলো। বিকেলে হঠাৎ করে উপরের ছাদ ভেঙে পরে যায়। এতে তিন শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। ফায়ার সার্ভিস বাকি দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  

নেত্রকোনা ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ৯ জন শ্রমিক একটি পরিত্যক্ত ভবন ভাঙার কাজ করছিলেন। এক পর্যায়ে পুরো ভবন ধসে পড়ে। এতে কয়েকজন শ্রমিক নিচে চাপা পড়ে। খবর পেয়ে তিন জনকে দেয়াল ধসের নিচ থেকে উদ্ধার করি। দুই জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছেন।

একাত্তর/এসি
ফিফা ফুটবল বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের ছবি ও ভিডিও করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু হয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নেত্রকোনায় একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর