অষ্টম উচ্চতম পর্বত জয় করতে অভিযানে যাচ্ছেন বাংলাদেশি পর্বতারোহী তৌফিক

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৬:৩৬ পিএম

পৃথিবীর সর্বোচ্চ অষ্টম পর্বত ‘মানাসলু’ জয়ের লক্ষ্যে অভিযানে যাচ্ছেন বাংলাদেশি পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। 

শনিবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘অল্টিটিউড হান্টার বিডি মাউন্টেনিয়ারিং ক্লাবের’ আয়োজনে পতাকা হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেন ক্লাবটির সভাপতি ফজলুর রহমান শামীম।  

তিনি বলেন, চলতি বছরের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ থেকে যাত্রা শুরু করবেন তৌফিক আহমেদ তমাল। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের প্রথম নারী পর্বতারোহী নিশাত মজুমদার বলেন, তরুণদের পৃষ্ঠপোষকতা করে ভালো এডভেঞ্চারের সুযোগ না করে দিলে, তারা ভুল অ্যাডভেঞ্চারে চলে যাবে। তাই তিনি বিত্তবানদের পৃষ্ঠপোষকতা বাড়ানোর আহ্বান জানান। 

তিনি আরও বলেন, পর্বতারোহণ শুধু শখ নয়, বরং এটি দেশের জন্য গৌরব বয়ে আনার একটি বড় সুযোগ। বাংলাদেশের নাম বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলোতে পৌঁছে দেয়া আমাদের স্বপ্ন।

আরবিএস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন 'টস বন্ড প্রাইভেট লিমিটেড' নামের একটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর