জোট বা আসন নিয়ে চিন্তা নেই এনসিপির: যুগ্ম সদস্য সচিব

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৮:১২ পিএম

অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো জোট বা আসন নিয়ে কোনো চিন্তা নেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত একাত্তরকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, সরকারি দল বা বিরোধী দল হওয়া নিয়ে কোনো ভাবনা নয়, এনসিপির এখন একমাত্র ভাবনা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের পথে হাঁটা। জনগণের আকাঙ্ক্ষা ও অধিকারকে লিখিত রূপ দেওয়ার জন্য লড়াই করে যেতে চান তারা।

কবে হবে নির্বাচন, সেই প্রশ্নই এখন সর্বত্র। কি চায়ের দোকানের আড্ডায় কিংবা অফিসের চার দেয়ালের ঘরে। তবে এনসিপির ভাবনায় নির্বাচন নয় বরং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেয়া।

গণ-অভ্যুত্থানের পর থেকেই দলটিতে থাকা তরুণেরা বলে আসছিলো গণপরিষদ নির্বাচনের কথা। এখনও সেই পথেই হাঁটছেন তারা। একাত্তরকে দলটির যুগ্ম সদস্য সচিব বলেন, নির্বাচন পেছাক তা তারা চান না তবে নির্বাচনের আগে বা জাতীয় নির্বাচনের সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হতে হবে গণপরিষদ নির্বাচন।

অন্যান্য রাজনৈতিক দলগুলো জোট বা আসন নিয়ে তোড়জোড় শুরু করলেও তারা তাদের সিদ্ধান্তে অনড়।

খুব দ্রুতই এনসিপি নিবন্ধিত দল হয়ে যাবে বলেও জানান এনসিপির নেতারা। তারা বলছেন, ইসির পক্ষ থেকে এখন চলছে মাঠ পর্যায়ের যাচাই বাছাই।

একাত্তর/আরএ
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর