মালয়েশিয়া যাচ্ছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৫:২৬ পিএম

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে শুক্রবার (২২ আগস্ট) দেশটিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী ২৪ আগস্ট পর্যন্ত তিনি মালয়েশিয়ায় অবস্থান করবেন। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনদিনের এ সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশগ্রহণ করবেন। এছাড়াও বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও  সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন নাহিদ ইসলাম। যেখানে মালয়েশিয়া প্রবাসী রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী এবং প্রবাসী জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন।

এই সফরে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রগঠনে প্রবাসীদেরকে আরও কীভাবে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা যায় এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন নাহিদ। এরপর আগামী ২৫ আগস্ট তার দেশের ফেরার কথা রয়েছে।

আরবিএস
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস দেশে ফিরছেন।
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর