এক বছরেই ধৈর্য হারালে দুর্নীতি-অনিয়ম শুধরাবো কী করে, প্রশ্ন উপদেষ্টার

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৯:০০ পিএম

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের চেতনা বাস্তবায়িত হয়নি বলেই চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে। বিগত দিনে দুর্নীতি এমন পর্যায়ে হয়েছে যে, অল্প সময়ে সবটুকু উৎপাটন করা কঠিন। আমরা দেখেছি মানুষ যেমন ভালোবেসে অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে নিয়ে এসেছেন, আবার এটাও তো দেখতে পাচ্ছি যে, মানুষ ধৈর্যহীন হয়ে যাচ্ছে। এক বছরেই আমরা যদি ধৈর্যহীন হয়ে যাই ১৫-১৬ বছরের দুর্নীতি-অনিয়ম কী করে শুধরাবো?

বুধবার (২৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। সবার কাছে অনুরোধ থাকবে, নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়। সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হবে। নির্বাচন যদি চান, তবে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। এটি নষ্ট হলে নির্বাচন কঠিন জায়গায় চলে যাবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আকস্মিকভাবে আপনাদের জীবনে নেমে এসেছে। যখন চব্বিশের জুলাই-আগস্টে ঢাকার রাস্তায় ঢেউয়ের পরে ঢেউ জনসমুদ্রের মতো, যখন তারা মুক্তির আহবানে মেতে উঠেছিল- সেদিন আমার মনে হয়েছিল যেন স্বয়ং ফেরেশতা নেমে এসেছে। এই ঢেউটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে? 

উপদেষ্টা বলেন, একটা জিনিস বুঝেছি, সময় পাল্টে গেছে। এখনও রাজনীতিকেও পাল্টাতে হবে। আমরা চলে যাবো, কিন্তু একটা গভীর আবেদন আমাদেরও থাকবে। রাজনৈতিক দলগুলো সব স্তরের, সব পর্যায়ে মিলেমিশে যেন একটি নিয়মতান্ত্রিক নির্বাচন উপহার দেয়। 

মতবিনিময় সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান কামাল, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা নাসিরাবাদ ও মানিকনগর গ্রামের নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন।

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর